সুপার ফ্যান কোম্পানির ব্যয়ের সাথে কোন ধরনের ব্যয় সম্পৃক্ত? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'সুপার ফ্যান' কোম্পানির ব্যয়ের সাথে বাহ্যিক ব্যর্থতার ব্যয় জড়িত। ক্রেতার হাতে পণ্য পৌঁছার পর কোনো ত্রুটি ধরা পড়লে বাহ্যিক ব্যর্থতার ব্যয় সংঘটিত হয়। এতে প্রতিষ্ঠানের ক্ষতি হয় এবং সুনামও নষ্ট হয়। ওয়ারেন্টি, মামলা পরিচালনা ব্যয় এ ধরণের ব্যয়ের অন্তর্ভুক্ত। উদ্দীপকে উল্লেখিত 'সুপার ফ্যান' ফ্যান প্রস্তুতকারী বৃহৎ একটি প্রতিষ্ঠান। কারিগরি ত্রুটির কারণে গত এক বছরে বিক্রিত ফ্যানের ৪০% ফেরত আসে। আর প্রতিটি ফ্যানের ওয়ারেন্টি থাকায় নষ্ট ফ্যানগুলো মেরামতে প্রতিষ্ঠানটিকে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়। এক্ষেত্রে ব্যয়টি ক্রেতার কাছে পণ্য বিক্রির পর সংঘটিত হয়েছে। প্রতিষ্ঠানটির এ খরচ বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের আওতাভুক্ত। সুতরাং, 'সুপার ফ্যান' কোম্পানির খরচ হলো বাহ্যিক ব্যর্থতার ব্যয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
সুপার ফ্যান কোম্পানির ব্যয়ের সাথে কোন ধরনের ব্যয় সম্পৃক্ত? ব্যাখ্…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর