উদ্দীপকের বিপণিটি কোন ধরনের লে-আউটের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মোস্তফা মার্ট খুচরা বিক্রয়কেন্দ্র লে আউটের অন্তর্ভুক্ত । খুচরা বিক্রয়কেন্দ্র লে আউটে পণ্য ও অন্যান্য জিনিসপত্র নির্ধারিত নিয়মে সাজানো হয়। এ বিন্যাসে পণ্যের রং, ক্রেতার ধরণ, বয়স, লিঙ্গ, সামাজিক অবস্থান প্রভৃতি বিষয়গুলো বিশেষভাবে বিবেচনা করা হয়। এতে সহজে ক্রেতা আকৃষ্ট করা যায়। উদ্দীপকে উল্লেখিতফুয়াদ শপিংমলের 'মোস্তফা মার্ট' একটা বৃহদায়তন বিপণি বিতান। উক্ত শপিংমলের পরিবেশ অত্যন্ত মনোরম। মোস্তফা মার্ট বিপণিতে পণ্যের বিন্যাস খুব সুন্দর। এখানকার পণ্য বেশ মানসম্পন্ন। তাই ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী মানসম্পন্ন পণ্য কিনতে পারে। ক্রেতাদের কাছে পণ্যের মান ও গুণাগুণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটি মাথায় রেখে মোস্তফা মার্ট পণ্যের বিন্যাস করে। মোস্তফা মার্ট বিপণির এ বিষয়গুলোতে খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাসের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান আছে। সুতরাং, মোস্তফা মার্ট বিপণির বিন্যাস খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাসের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিপণিটি কোন ধরনের লে-আউটের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর