উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি সম্প্রসারণের ক্ষেত্রে যে লে-আউট অনুসরণ করেছে তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মোস্তফা মার্ট-এর ব্যবসায় সম্প্রসারণে গুদাম বিন্যাসের ব্যবহার সম্পূর্ণ যৌক্তিক। ওয়্যারহাউজ বা গুদাম বিন্যাসে পণ্যসামগ্রী মানসম্মত উপায়ে গুদামের অভ্যন্তরে সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে পণ্যের আনা এবং নেওয়ার জন্য প্রয়োজনীয় কর্মী এবং যানবাহন ব্যবহার করা হয়। এ বিন্যাসে নিরাপত্তা ও স্থানের ব্যবহারকে বিশেষভাবে বিবেচনা করা হয়। উদ্দীপকে উল্লেখিত মোস্তফা মার্ট ফুয়াদ শপিংমলের অন্তর্গত একটা বিপণি। সেখানে মনোরম পরিবেশে মানসম্পন্ন পণ্য পাওয়া যায়। মোস্তফা মার্ট বিপণির মালিক ব্যবসায় সম্প্রসারণের জন্য দুটি অতিরিক্ত কক্ষ ভাড়া নেয়। সেই কক্ষে পণ্যসামগ্রী সঠিকভাবে মজুদ করে রাখা হয়। পণ্য মজুদে গুদাম বিন্যাস অনুসরণ করা হয়। উদ্দীপকের মোস্তফা মার্ট গুদাম বিন্যাসের মাধ্যমে পণ্যসামগ্রী সঠিকভাবে সাজিয়ে রাখতে পারে। এতে প্রতিষ্ঠানটি সহজেই পণ্য খুঁজে পাবে। গুদামে যথাযথভাবে পণ্য সাজানোর ফলে তাদের পণ্যের গুণাগুণ বজায় থাকবে। পণ্য সহজে নষ্ট হবে না। এ বিন্যাসের কারণে তারা সহজেই পণ্যের আনা-নেওয়ার হিসাব রাখতে পারবে। সর্বোপরি বলা যায়, মোস্তফা মার্ট-এর ব্যবসায় সম্প্রসারণে গুদাম বিন্যাসের ব্যবহার যৌক্তিক ছিল।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি সম্প্রসারণের ক্ষেত্রে যে লে-আউট অনুসরণ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর