রহমান স্টিল মিলস কোন ধরনের বিন্যাস অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রহমান স্টিল মিলস প্রক্রিয়া বিন্যাস অনুসরণ করেছে। প্রক্রিয়া বিন্যাসে একই ধরনের কাজগুলোকে সমকার্যকেন্দ্রে বা সমবিভাগে ভাগ করা হয়। এতে বিশেষজ্ঞতার নীতি অনুসরণ করা হয়। এ বিন্যাসে কর্মীদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা থাকে। তবে এ বিন্যাসে বেশি স্থান দরকার হয় । উদ্দীপকে উল্লেখিত রহমান স্টিল মিলস লিমিটেড উৎপাদন কাজের সুবিধার জন্য সমজাতীয় যন্ত্রপাতিগুলোকে ক্রমানুসারে বিন্যাস করেন। এতে তার প্রতিষ্ঠানে উৎপাদন নিয়ন্ত্রণ করা সহজ হয়। যন্ত্রপাতিগুলোকে ধারাবাহিকভাবে সাজানোর ফলে এর যথাযথ ব্যবহার নিশ্চিত হয় সমজাতীয় যন্ত্রপাতিগুলোকে সমকার্যকেন্দ্রে ভাগ করার কারণে বিশেষায়িত তত্ত্বাবধান করা যায়। তাই মূলধন কম বিনিয়োগ করেও বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব হয়। এ বৈশিষ্ট্যগুলো প্রক্রিয়া বিন্যাসের আওতাভুক্ত। তাই বলা যায়, রহমান স্টিল মিলস লিমিটেড প্রক্রিয়া বিন্যাস অনুসরণ করেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
রহমান স্টিল মিলস কোন ধরনের বিন্যাস অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর