উদ্দীপকে রহমান সাহেব জাহাজ তৈরির জন্য যে বিন্যাস অনুসরণ করেছেন তার যৌক্তিকতা তুলে ধরো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রহমান সাহেব জাহাজ তৈরির জন্য স্থির অবস্থান বিন্যাস অনুসরণ করেছেন যা যৌক্তিক বলে আমি মনে করি। স্থির অবস্থান বিন্যাসে পণ্যটি একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে। কাজ করার জন্য কর্মীদেরকে তাদের যন্ত্রপাতি ও হাতিয়ারসমূহ পণ্যটির কাছে নিয়ে যেতে হয় । বড় ধরনের প্রকল্পের জন্য স্থির বিন্যাস উপযোগী । উদ্দীপকে উল্লেখিত রহমান সাহেব তার জাহাজ তৈরি কারখানায় সম্পূর্ণ ভিন্ন ধরনের বিন্যাস ব্যবহার করেন। জাহাজ তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল তিনি জাহাজের কাছে নিয়ে আসেন। এছাড়া প্রয়োজনীয় শ্রমিক ও যন্ত্রপাতিও তিনি জাহাজের কাছে নিয়ে আসেন। জাহাজ নির্মাণ ভারি শিল্প হওয়ায় জনাব রহমান স্থির অবস্থান বিন্যাস অনুসরণ করেন । তিনি প্রয়োজনীয় উপকরণ জাহাজের কাছে নিয়ে যান । যার কারণে তার পরিচালন ব্যয় কম হয়। উপকরণগুলো জাহাজটির কাছে নিয়ে আসায় সব কিছু সহজেই তত্ত্বাবধান করতে পারেন। এতে কাজে ধারাবাহিকতা বজায় থাকে। জাহাজ নির্মাণ স্বল্পমেয়াদি কর্মসূচির মধ্যে পারে। তাই এর জন্য স্থির অবস্থান বিন্যাসই বেশি গ্রহণযোগ্য। তাই বলা যায়, জনাব রহমান জাহাজ নির্মাণে স্থির অবস্থান বিন্যাস অনুসরণ করেন যা সম্পূর্ণ যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রহমান সাহেব জাহাজ তৈরির জন্য যে বিন্যাস অনুসরণ করেছেন তার …
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর