উদ্দীপকে মি. জহুরুল সারা দেশে লেবু সরবরাহের মাধ্যমে কোন ধরনেরউপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. জহুরুল সারাদেশে লেবু সরবরাহের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন।কোন দ্রব্য এক জায়গা হতে অন্য জায়গায় স্থানান্তরের ফলে যে অতিরিক্ত উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পন্য পরিবহনের মাধ্যমে মূলত স্থানগত উপযোগ সৃষ্টি হয়ে থাকে। স্থানগত উপযোগ সৃষ্টি ছাড়া উৎপাদিত পন্য চুড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীদের কাছে পৌছানো সম্ভব হয় না। যেমনঃ প্রাণ কোম্পানির ম্যাংগো জুস নাটোর উৎপাদিত হলেও সারাদেশের লোক ব্যাবহার করতে পারছে।তদ্রুপ দিনাজপুরের লিচু দিনাজপুরে উৎপাদিত হওয়া সত্বেও সারাদেশের লোক ব্যবহার করতে পারছে।স্বভাবত কারণেই দেশের প্রতিটি জায়গায় ম্যাংগো জুস উৎপাদন সম্ভব না আবার ভৌগোলিক অবস্থানের কারণে দিনাজপুরের মতো গুণগত মানের অধিক লিচু অন্য জায়গায় উৎপাদন হয় না।তাই স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে ভোক্তাদের পণ্য ব্যাবহারের সুযোগ করে দেওয়া হয়।উৎপাদন স্থান হতে ভোক্তার স্থানে পণ্য পৌঁছানোর মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা যায়।মি. জহুরুল যেহেতু তার বাগানের উৎপাদিত লেবু নওগাঁ থেকে সারাদেশে সরবরাহ করে থাকে সুতরাং সে তার এই কাজের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. জহুরুল সারা দেশে লেবু সরবরাহের মাধ্যমে কোন ধরনেরউপযোগ …
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর