উদ্দীপকে উল্লিখিত যি বাবুলের গৃহীত কার্যক্রম নিম্নমানের পণ্য উৎপাদনজনিত কোন ধরনের ব্যয়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. বাবুলের গৃহীত কার্যক্রমটি নিম্ন মানের পণ্য উৎপাদন জনিত মান নিয়ন্ত্রণ ব্যয়ের অন্তর্ভুক্ত। বিষয়টি নিচে ব্যাখা করা হলোঃপণ্যের গুণগত মান বজায় রাখতে যে ব্যয় করা হয় তাকে মান নিয়ন্ত্রণ ব্যয় বলে।বর্তমান আধুনিক যুগে ভোক্তারা গুণগত মানের পণ্য ও সেবা ভোগ করতে চাই।তাই উৎপাদকরাও সবসময় ভোক্তাদের অভাব,প্রয়োজন এবং চাহিদার কথা বিবেচনা করে মানসম্মত পণ্য উৎপাদন এবং সরবরাহ করে থাকে।মি. বাবুলের মাল্টা জুস উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রেতাদের প্রত্যাশিত মানের জুস সরবরাহের জন্য বদ্ধপরিকর। এজন্য প্রতিষ্ঠানটি কর্মীদের প্রতিনিয়ত প্রশিক্ষণের ব্যবস্থা করে।এছাড়াও প্রতিষ্ঠানটি পণ্যের ত্রুটি চিহ্নিত করে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। মি. বাবুলের এই কাজের জন্য তার প্রতিষ্ঠানটি মানসম্মত মাল্টা জুস উৎপাদন করতে পারে এবং ব্যবসায়ে সফলতা পায়।প্রতিটি উৎপাদনকারী প্রতিষ্ঠান চাই সর্বোচ্চ মানসম্মত পণ্য উৎপাদন এবং সরবরাহ করতে।মি. বাবুলও মান নিয়ন্ত্রণ ব্যয়টিই করেছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যি বাবুলের গৃহীত কার্যক্রম নিম্নমানের পণ্য উৎপাদন…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর