উদ্দীপকে ক্রেতা/ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য কোন ধরনের প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ক্রেতা/ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য বি এস টি আই (BSTI) এর কথা বলা হয়েছে। বিষয়টি নিচে ব্যাখা করা হলোঃ১৯৮৫ সালে বাংলাদেশ সরকারের জারীকৃত অধ্যাদেশ ৩৭ (The Bangladesh Standards and Testing Institution Ordinance, 37 of 1985) এর মাধ্যমে সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরী (CTL) এবং বাংলাদেশ স্ট্যন্ডার্ডস ইন্সটিটিউশন (BDSI) কে একীভূত করে শিল্প মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ স্ট্যন্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (BSTI) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৫ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি পণ্য বিপণন ও শ্রেনীবিন্যাস পরিদপ্তরটিও (Department of Agricultural Grading and Marking) বিএসটিআই'র সঙ্গে একীভূত হয়।BSTI উৎপাদিত পণ্যের গুণগত মান পরীক্ষা করেন।যাতে ক্রেতা এবং ভোক্তারা মানসম্মত পণ্য এবং সেবা ভোগ করতে পারে।আর উদ্দীপকেও এমনটাই বলা হয়েছে।তাই বলা যায় যে, ক্রেতা / ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য BSTI এর কথা বলা হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ক্রেতা/ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য কোন ধরনের প্রতিষ্…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর