তুমি কি মনে কর, ক্রেতা/ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে এই ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ আমি মনে করি ক্রেতা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। পণ্য উৎপাদনকারীরা চাই ভালো মানের পণ্য উৎপাদন করে ক্রেতা এবং ভোক্তাদের কাছে সরবরাহ করতে।কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা পণ্যের সাথে ভেজাল মেশানো,নিম্ন মানের পণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাতকরণের চেষ্টা করে।BSTI ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর উপর নিয়মিত নজর রাখে এবং পণ্যের গুণগত মান সহ পণ্যের পরিমাণ, মেয়াদ,উদ্দেশ্য এগুলো পর্যবেক্ষণ করে এবং নিয়ন্ত্রণ করে।এমন পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণের কারণে উৎপাদককারীরা এবং ব্যবসায়ীরা সচেতন হোন এবং গুণগত সস্পন্ন পণ্য ও সেবা উৎপাদন এবং সরবরাহ করে থাকেন।তাই বলা যায়, ক্রেতা/ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে BSTI এর মতো প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, ক্রেতা/ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে এই ধরন…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর