উদ্দীপকে মি. শহীদুলের সংগঠনটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. শহীদুলের সংগঠনটি এক মালিকানা ব্যবসায় সংগঠন। একজন মাত্র ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত সংগঠনকে একমালিকানা সংগঠন বলে।একমালিকানা সংগঠন ব্যবসায়ে মালিক সর্বেসর্বা,সংগঠনটি তিনি একাই দাড় করান এবং সংগঠনের পক্ষে একাই সিদ্ধান্ত গ্রহণ করেন।একমালিকানা সংগঠনে মুলধন এবং লোকবলও কম হয়ে থাকে।উৎপাদনের পরিমাণও কম হয়। লাভ মালিক একাই ভোগ করেন ক্ষতিও একাই বহন করেন।মি. শহীদুল ABC নামে একটি মিনারেল ওয়াটার কারখানা স্থাপন করেন। পানির মান ভালো হওয়ায় সারাদেশে এর চাহিদা ব্যাপক বৃদ্ধি পায়।বর্ধিত চাহিদা মেটানোর মতো অর্থ ও জনবল না থাকায় তিনি বেশ চিন্তিত। উদ্দীপকের আলোচনা থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে মি. শহীদুলের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন। কারণ একমালিকানা ব্যবসায় সংগঠনের মালিক একজন এবং তার হাত ধরেই ব্যবসায়টি গঠিত,পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে।সেই সাথে শ্রমিক এবং মূলধনও কম হয়ে থাকে।যার সবগুলো বিষয়ই মি. শহীদুলের ব্যবসায়ে পরিলক্ষিত হচ্ছে। তাই সবশেষে বলা যায় যে,মি. শহীদুলের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. শহীদুলের সংগঠনটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর