ক্রেতাদের চাহিদা পূরণের জন্য মি. শহীদুল কোন ধরনের ব্যবসায় সংগঠন প্রতিষ্ঠার কথা চিন্তা করছেন? সংগঠনের নাম উল্লেখসহ এর সুবিধা বিশ্লেষণ কর।
উত্তর: ক্রেতাদের চাহিদা পূরণের জন্য মি. শহীদুল অংশীদারি ব্যবসায় সংগঠন প্রতিষ্ঠার কথা চিন্তা করছেন।চুক্তির মাধ্যমে দুই বা তার বেশি সংখ্যাক মানুষ যখন মুনাফা লাভের আশায়, বৈধভাবে চুক্তি বদ্ধ হয়ে যে ব্যবসা প্রতিষ্ঠা করে তাকে অংশীদারি ব্যবসা বলে।১৯৩২ সালের অংশীদারি আইন অনুসারে সর্বনিম্ন দুই জন এবং সর্বোচ্চ বিশ জন ব্যাক্তি অংশীদারি ব্যবসায় করতে পারে। তবে ব্যাংকিং ব্যাবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন দুই জন এবং সর্বোচ্চ দশ জন।উদ্দীপকের মি. শহীদুলের ABC নামক মিনারেল ওয়াটারের মান ভালো হওয়ায় সারাদেশে এর ব্যপক চাহিদা বৃদ্ধি পায়।চাহিদা মেটানোর মতো অর্থ ও জনবল না থাকায় তিনি বেশ চিন্তিত। ক্রেতাদের চাহিদা মেটানোর জন্য তার বন্ধু রাশেদকে নিয়ে ব্যবসায় সম্প্রসারণের চিন্তা -ভাবনা করছেন।তারা ব্যবসায়ের মুনাফা সমানভাবে গ্রহণের চুক্তি করেন।এ থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে, মি. শহীদুল অংশীদারি ব্যবসায় সংগঠন প্রতিষ্ঠার কথা চিন্তা করছেন।কারণ অংশীদারি ব্যাবসায় হলো মুনাফা অর্জনের উদ্দেশ্য দুই বা ততোধিক ব্যাক্তির ব্যবসায়িক সম্পর্ক।অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠার মাধ্যমে মি. শহীদুল মূলধন, লোকবল এবং সিদ্ধান্ত গ্রহণে সুবিধা পাবে।যা তার ব্যবসায়ের বর্তমান প্রতিবন্ধকতা দূর করবে। সেই সাথে তার ব্যবসায়ও হবে গতিশীল। কারণ এখানে দুইজন ব্যক্তি তাদের মেধা-মনন,মূলধন এবং পরিশ্রম বিনিয়োগ করবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
ক্রেতাদের চাহিদা পূরণের জন্য মি. শহীদুল কোন ধরনের ব্যবসায় সংগঠন প্…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর