তুমি কি মনে কর, বৃহদায়তন প্রতিষ্ঠানের উৎপাদন কার্য পরিচালনায় পণ্য বিন্যাস যুক্তিযুক্ত? মতামত সহ যুক্তি দাও
উত্তর: বৃহদায়তন প্রতিষ্ঠানের উৎপাদনকার্য পরিচালনায় পণ্য বিন্যাস যুক্তিযুক্ত,উক্তিটির সাথে আমি একমত।সমজাতীয় পণ্য উৎপাদনের জন্য কাজের পর্যায়ক্রম অনুযায়ী বিভিন্ন বিভাগ, উপকরণ, মেশিন ইত্যাদি সুসজ্জিত করাকে পণ্য বিন্যাস বলে।বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য বিন্যাস করা হয়ে থাকে।উদ্দীপকের মি. মিজু চিনি মিলের মালিক।তিনি তার চিনি মিলের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পণ্য বিন্যাস অনুসরণ করেন।যা উদ্দীপকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।মিলে উৎপাদন শেষে মি.রাজু উৎপাদিত চিনি মিল থেকে তার প্রতিষ্ঠান সংলগ্ন একটি ভবনে সংরক্ষণ করেন এবং উক্ত স্থান থেকে সারাদেশে চিনি সরবরাহ করেন।অর্থাৎ এখানে তিনি পণ্য বিন্যাসের পাশাপাশি গুদাম বিন্যাসও করেছেন।পণ্য বিন্যাস মূলত সমজাতীয় পণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়।উক্ত বিন্যাস ব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়ার উপর গুরুত্ব না দিয়ে সমজাতীয় দ্রব্য উৎপাদনের জন্য কাজের ক্রম অনুযায়ী মেশিন বা বিভাগগুলোকে সাজানো হয়।যার মাধ্যমে কতকগুলো পর্যায়ক্রমিক ও সমন্বিত কাজের মাধ্যমে কাঁচামাল বা সেবা প্রক্রিয়া করে পরিণত পণ্যে রূপদান করা হয়। কেননা একটি বৃহৎ কোম্পানি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে অনেকগুলো পণ্য উৎপাদন করে না।তারা সমজাতীয় পণ্য বা বিশেষ কোনো এক প্রকার পণ্য ব্যাপক আকারে উৎপাদন করে থাকে।তাই বৃহৎ কোম্পানিতে তাদের উৎপাদনের জন্য কারখানার বিভিন্ন কাজকে বিভাগীয়করণ না করে সমজাতীয় পণ্য উৎপাদনে পণ্য বিন্যাস ব্যবস্থা গ্রহণ করে। ফলে কম সময় ও শক্তি ব্যয় করে অধিক উৎপাদন করা সম্ভব হয়।তাই আমার মতে বৃহদায়তন প্রতিষ্ঠানে উৎপাদনকার্য পরিচালনায় পণ্য বিন্যাস অনুসরণ করা যুক্তিযুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, বৃহদায়তন প্রতিষ্ঠানের উৎপাদন কার্য পরিচালনায় পণ্য ব…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর