"ভূমির গুণগত মানে ভিন্নতা দেখা যায়”- ব্যাখ্যা কর।
উত্তর: ভূমি বলতে শুধু ভূ-পৃষ্ঠকেই বুঝায় না।বরং প্রাকৃতিক সকল সম্পদকে বুঝায়।অর্থাৎ মাটির উর্বরাশক্তি,আবহাওয়া, বৃষ্টিপাত,পানি,তাপ,বাতাস,সূর্যের আলো,নদী- নালা সহ সকল প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্ভুক্ত।ভৌগোলিক কারণে একেক জায়গার ভূমি একেক রকম। কোনো জায়গার ভূমি দো-আশ,বেলে,বেলে দো-আশ,এঁটেল হয়ে থাকে।একেক জায়গার পানিতে আয়রনে পরিমাণ একেক রকম,বায়ুতে রয়েছে আদ্রতার পার্থক্য।তাইতো দিনাজপুরে লিচু বেশি জন্মে,মুন্সিগঞ্জে আলু,নরসিংদীতে কলা,বগুড়ায় লাল মরিচ।এ থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে ভূমির গুণগত মানে ভিন্নতা রয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"ভূমির গুণগত মানে ভিন্নতা দেখা যায়”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর