উদ্দীপকে তামান্না ট্রেডার্স' বিক্রয় কার্যক্রম সম্পাদনে কোন ধরনের লে- আউট অনুসরণ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'তামান্না ট্রেডার্স' বিক্রয় কার্যক্রম সম্পাদনে রিটেইল লে-আউট অনুসরণ করে। তা নিচে ব্যাখা করা হলোঃসাধারণত কোনো খুচরা বিক্রয়কেন্দ্রে সুষ্ঠু বিক্রয়কার্য পরিচালনার জন্য পণ্য ও অন্যান্য বিক্রয় সামগ্রী সাজিয়ে রাখা হয় একে খুচরা বিক্রয়কেন্দ্র বা রিটেইল লে- আউট বলে।এই বিন্যাস বা লে আউটের ক্ষেত্রে পণ্য সামগ্রীর ধরণ, আকার-আকৃতি, মূল্য, রং,ক্রেতার প্রকৃতি, বয়স,লিঙ্গ, সামাজিক অবস্থান সহ আরো বহু বিষয় বিবেচনায় রাখা হয় এর ফলে ক্রেতারা সহজেই মানসম্মত পণ্য পেয়ে থাকে।উদ্দীপকের 'তামান্না ট্রেডার্স' বিক্রয় কার্য সুষ্ঠুভাবে সমাধানের জন্য বিভিন্ন পণ্য আলাদা আলাদা তাকে সাজিয়ে রাখে। ফলে ক্রেতারা তাদের পছন্দের পণ্য সহজেই ক্রয় করে কাউন্টারে মূল্য পরিশোধ করে তাদের ক্রয় কার্যক্রম সম্পাদন করে।এ থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে,'তামান্না ট্রেডার্স' বিক্রয় কার্যক্রমে রিটেইল লে আউট অনুসরণ করে।কারণ রিটেইল লে আউটের প্রধান উদ্দেশ্য হলো পণ্যগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়ে রেখে ক্রেতাদের ক্রয় কার্যক্রমে সহযোগিতা করা।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তামান্না ট্রেডার্স' বিক্রয় কার্যক্রম সম্পাদনে কোন ধরনের ল…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর