তুমি কি মনে কর, রিটেইল লে-আউট 'তামান্না ট্রেডার্স'-এর ক্রেতার সংখ্যা বৃদ্ধির একমাত্র কারণ? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ রিটেইল লে- আউট 'তামান্না ট্রেডার্স ' এর ক্রেতার সংখ্যা বৃদ্ধির একমাত্র কারণ। তা নিচে বিশ্লেষণ করা হলোঃযেকোনো প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কার্যক্ষেত্র অফিসগুলোকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে বিন্যাস্ত করার প্রক্রিয়াকে লে-আউট বা বিন্যাস বলে।সাধারণত কোনো খুচরা বিক্রয়কেন্দ্রে সুষ্ঠু বিক্রয়কার্য পরিচালনার জন্য পণ্য ও অন্যান্য বিক্রয় সামগ্রী সাজিয়ে রাখা হয় একে খুচরা বিক্রয়কেন্দ্র বা রিটেইল লে- আউট বলে।এই বিন্যাস বা লে আউটের ক্ষেত্রে পণ্য সামগ্রীর ধরণ, আকার-আকৃতি, মূল্য, রং,ক্রেতার প্রকৃতি, বয়স,লিঙ্গ, সামাজিক অবস্থান সহ আরো বহু বিষয় বিবেচনায় রাখা হয় এর ফলে ক্রেতারা সহজেই মানসম্মত পণ্য পেয়ে থাকে।পণ্য সহজলভ্যতা,সর্বাধিক সেবা পাওয়ার উপর পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বৃদ্ধি পায়। তেমনি উদ্দীপকেও দেখা যাচ্ছে যে,'তামান্না ট্রেডার্স' বিক্রয় কার্য সুষ্ঠুভাবে সমাধানের জন্য বিভিন্ন পণ্য আলাদা আলাদা তাকে সাজিয়ে রাখে। ফলে ক্রেতারা তাদের পছন্দের পণ্য সহজেই ক্রয় করে কাউন্টারে মূল্য পরিশোধ করে তাদের ক্রয় কার্যক্রম সম্পাদন করে।এতে তারা ক্রয়ে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছে। এতে করে উক্ত বিপণির ক্রেতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সবশেষে বলা যায়, রিটেইল লে- আউট 'তামান্না ট্রেডার্স ' এর ক্রেতার সংখ্যা বৃদ্ধির একমাত্র কারণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, রিটেইল লে-আউট 'তামান্না ট্রেডার্স'-এর ক্রেতার সংখ্য…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর