জনাব রফিক চিপস উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের কোন উপাদানটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব রফিক চিপস উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের শ্রম উপাদানটি ব্যবহার করেছেন। মানুষের শারীরিক ও মানসিক কর্ম প্রচেষ্টা যা অর্থ উপার্জনে ব্যয় করা হয় তা-ই হলো শ্রম। নিছক আনন্দ উপভোগের জন্য ব্যয়িত শ্রম অর্থনীতির দৃষ্টিকোণ থেকে শ্রম হিসেবে গন্য হবে না । উদ্দীপকে উল্লেখিত জনাব রফিক একটি চিপস তৈরির কারখানা স্থাপন করেন। তিনি এটি মুন্সিগঞ্জে স্থাপন করেন। কারখানাটিতে ২০০ জন দক্ষ শ্রমিক কাজ করে। শ্রমিকরা দক্ষ হওয়ায় তারা তাদের প্রতিষ্ঠান ও কাজের ধরন এবং পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখে। এতে তারা যথাযথ সম্পদ ব্যবহার করে উৎকৃষ্ট পণ্য উৎপাদনের অবদান রাখতে পারে। এক্ষেত্রে শ্রমিকরা চিপস কারখানায় তাদের শারীরিক শ্রম দিচ্ছে। এভাবেই প্রতিষ্ঠানটিতে ২০০ জন শ্রমিকের শ্রম ব্যবহৃত হচ্ছে। সুতরাং, জনাব রফিক চিপস উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের শ্রম উপাদানটি ব্যবহার করেছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব রফিক চিপস উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের কোন উপাদানটি ব্যবহার করেছ…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর