জনাব হাসানের প্রাথমিক কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জনাব হাসানের প্রাথমিক কাজের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। একস্থানে উৎপাদিত পণ্য অন্যস্থানে সরবরাহের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এর ফলে দূরবর্তী অঞ্চলের ভোক্তারাও পণ্য ভোগের সুযোগ পায়। সাধারণত পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। রাজশাহী সুস্বাদু আমের জন্য খুবই বিখ্যাত। তাই সারাদেশে এ অঞ্চলের আমের ব্যাপক চাহিদা। এই চাহিদাকে কাজে লাগিয়ে মুনাফা লাভের উদ্দেশ্যে উদ্দীপকে উল্লেখিত জনাব হাসান রাজশাহী থেকে আম কিনে এনে ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করেন। এতে ঢাকায় অবস্থানকৃত ক্রেতারারাজশাহীর আম ভোগ করতে পারে। আর এটি সম্ভব হচ্ছে মূলত পরিবহন ব্যবস্থার সুফলে, যা স্থানগত উপযোগ সৃষ্টির একমাত্র উপায়। তাই বলা যায়, জনাব হাসানের প্রাথমিক কাজের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয় ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব হাসানের প্রাথমিক কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্য…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর