আম থেকে জুস উৎপাদনের মাধ্যমে যে উপযোগের সৃষ্টি হয় তার ধরন উল্লেখপূর্বক জনাব হাসানের বর্তমান সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: আম থেকে জুস উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগের সৃষ্টি হয় এবং বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে উদ্দীপকে উল্লেখিত জনাব হাসানের সিদ্ধান্তটি যৌক্তিক। প্রকৃতি থেকে পাওয়া সম্পদের রূপ বা আকার-আকৃতি পরিবর্তনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। এর মাধ্যমে ব্যবহার অনুপযোগী অনেক প্রাকৃতিক সম্পদ ব্যবহার উপযোগী রূপ ধারণ করে । মূলত উৎপাদনের ফলে রূপগত উপযোগের সৃষ্টি হয় । উদ্দীপকের জনাব হাসান একজন আম ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে আম কিনে এনে ঢাকায় পাইকারি বাজারগুলোতে সরবরাহ করেন। কিন্তু এ বছর আমের ফলন বেশি হওয়ায় বাজারে আমের দাম কমে যায়। এ কারণে তিনি একটি জুস উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আম সরবরাহের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টিতে সাহায্য করার সিদ্ধান্ত নেন। বর্তমান পরিস্থিতিতে তার এ সিদ্ধান্তের ফলে জুস উৎপাদনকারী প্রতিষ্ঠানটি নিরবচ্ছিন্নভাবে তার উৎপাদন কাজ চালিয়ে যেতে পারবে। এতে করে জুসের নিয়মিত সরবরাহ বজায় থাকবে। অন্যদিকে, জনাব হাসানও তার বিনিয়োজিত অর্থ দ্রুততম সময়ে উত্তোলন করতে পারবেন । এছাড়া গুদামজাত করতে গিয়ে যে অতিরিক্ত ব্যয় বহন করতে হতো তা থেকেও তিনি রেহাই পাবেন। পাশাপাশি পণ্য পঁচে যাওয়ার ঝুঁকি ও কমবে। এসব দিক বিবেচনায় নিয়ে বলা যায়, জনাব হাসানের সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
আম থেকে জুস উৎপাদনের মাধ্যমে যে উপযোগের সৃষ্টি হয় তার ধরন উল্লেখপূ…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর