উৎপাদন মাত্রার ধরন উল্লেখপূর্বক মিসেস সেলিনার বর্তমানে গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মিসেস সেলিনার ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে মাঝারি শিল্প প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্তটি যৌক্তিক। বাংলাদেশে মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো শিল্প আইন ২০১৬ অনুযায়ী গঠিত ও পরিচালিত হয়। এ ধরনের প্রতিষ্ঠানে মূলধন থাকে ১৫ থেকে ৫০ কোটি টাকা এবং শ্রমিক সংখ্যা ১২১-৩০০ জন । উদ্দীপকে উল্লেখিত মিসেস সেলিনা ১০ কোটি টাকা মূলধন নিয়ে একটি উৎপাদনধর্মী ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। ক্রেতাদের কাছে তার প্রতিষ্ঠানের পণ্য জনপ্রিয়তা পাওয়ায় তিনি ব্যবসায় সম্প্রসারণে সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে তিনি ব্যাংক থেকে ৬ কোটি টাকা ঋণ নেন এবং আরও ১৫০ জন কর্মী নিয়োগ দেন। বর্তমানে তার প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ ১৬ কোটি টাকা এবং কর্মরত শ্রমিক সংখ্যা ২৬০ জন (১১০ + ১৫০)। মূলধন ও শ্রমিক সংখ্যা বিচারে এটি মাঝারি শিল্প প্রতিষ্ঠান। উদ্দীপকে উল্লেখিত মিসেস সেলিনার ইচ্ছে তার পণ্য বিদেশে রপ্তানি করবেন। প্রতিষ্ঠানের আগের অবকাঠামো দ্বারা এ সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব না। কেননা, পণ্য বিদেশে রপ্তানি করতে হলে তাকে রপ্তানি লাইসেন্স সংগ্রহ, পণ্য উৎপাদনে বিশেষায়ণ, পণ্য ডিজাইনে অভিজ্ঞদের নিয়োগ প্রভৃতি কাজ করতে হবে। তাছাড়া, দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করতে হলে আগের থেকে বেশি পণ্য উৎপাদন করতে হবে। এজন্য প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগকে আরও স্বয়ংসম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে মাঝারি শিল্প গঠনের বিকল্প নেই । তাই বলা যায়, মিসেস সেলিনার সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উৎপাদন মাত্রার ধরন উল্লেখপূর্বক মিসেস সেলিনার বর্তমানে গৃহীত সিদ্ধা…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর