লে-আউটের ধরন উল্লেখপূর্বক বর্তমানে জনাব রাসেলের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব রাসেলের অফিস বিন্যাস ব্যবহারের পদক্ষেপটি যৌক্তিক। অফিস বিন্যাসে অফিসের কাজসমূহ সুন্দরভাবে ও দ্রুত করার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, বিভাগ, উপকরণ প্রভৃতি সাজিয়ে রাখা হয় । এর মাধ্যমে অফিসে সুন্দর কাজের পরিবেশ সৃষ্টি করা হয়। প্রতিষ্ঠানকে এক্ষেত্রে নৈকট্য ও গোপনীয়তা বিষয়গুলো খুব ভালোভাবে বিবেচনায় আনতে হয়। উদ্দীপকে উল্লিখিত জনাব রাসেল সুষ্ঠুভাবে তার ব্যবসায়িক কাজ পরিচালনার জন্য গার্মেন্টস-এর পাশেই একটি অফিস ভাড়া দেন। সেখানে অফিসের বিভিন্ন বিভাগ এবং প্রয়োজনীয় সরঞ্জাম যেমন: ফ্যাক্স ও ফটোকপি মেশিন এবং অন্যান্য আসবাবপত্র সুন্দরভাবে সাজান। যার ফলে তার জন্য অফিসের কাজ পরিচালনা করা সহজ হয়ে যায়। জনাব রাসেল অফিসের আসবাবপত্র, বিভাগ ও মেশিনগুলোকে প্রয়োজন মাফিক সুসজ্জিত করে রাখার মাধ্যমে অফিস বিন্যাসের প্রয়োগ ঘটিয়েছেন । বর্তমান সময়ে অফিস বিন্যাস সুন্দর কার্যপরিবেশ সৃষ্টি এবং কর্মীদের মনোবল বাড়াতে খুবই প্রয়োজনীয়। জনাব রাসেলের এ অফিস বিন্যাসের ফলে তিনিও তার কর্মীদের জন্য একটি সুন্দর কাজের পরিবেশ তৈরি করতে পারবেন। এতে করে কাজের মান ও গতিশীলতা বাড়তে পারে। কর্মীরা কাজ সম্পাদনে বেশি মনোযোগী হবে। তাদের মনোবল, কাজের প্রতি আগ্রহ ও সন্তুষ্টি বেড়ে যেতে পারে। এতে করে প্রতিষ্ঠানটি অল্প কর্মী ব্যবহার করে বেশি কাজ করতে পারবে, যা অফিস ব্যয়কে কমিয়ে দেবে। এ সকল দিক বিবেচনায়, জনাব রাসেল-এর অফিস বিন্যাস প্রয়োগের পদক্ষেপটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
লে-আউটের ধরন উল্লেখপূর্বক বর্তমানে জনাব রাসেলের গৃহীত পদক্ষেপের যৌক…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর