উদ্দীপকে উল্লিখিত জনাব সাগর ব্যবসায় সম্প্রসারণের জন্য যে লে আউট অনুসরণ করেছেন তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব সাগর ব্যবসায় সম্প্রসারণের জন্য যে গুদাম লে আউট অনুসরণ করেছেন তা সম্পূর্ণ যৌক্তিক। গুদাম বিন্যাসের ক্ষেত্রে পণ্যসামগ্রীকে মানসম্মত এবং কার্যকরভাবে গুদামের অভ্যন্তরে সাজিয়ে রাখা হয়। এর ফলে তা পরবর্তীতে সহজেই খুঁজে পাওয়া যায়। সাধারণত কাঁচামাল এবং বিক্রয় উপযোগী পণ্যসামগ্রী গুদাম বিন্যাসের মাধ্যমেই সংরক্ষণ করা হয়। উদ্দীপকে উল্লিখিত জনাব সাগর একটি সুপার শপের মালিক। খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাসের কারণে ক্রেতারা তার শপের প্রতি বেশি আকৃষ্ট হয়। এতে তার ব্যবসায় সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ লক্ষ্যে তিনি তার শপের দোতলা ভাড়া নেন এবং সেখানে তার বিক্রয়যোগ্য পণ্যগুলোকে মজুদ করে রাখেন। এক্ষেত্রে তিনি গুদাম বিন্যাসের মাধ্যমে এমনভাবে পণ্যগুলো সাজিয়ে রাখেন যাতে পরবর্তীতে প্রয়োজনের সময় সহজে খুঁজে পাওয়া যায়। উদ্দীপকের জনাব সাগরের প্রতিষ্ঠান গুদাম বিন্যাসের মাধ্যমে তার পণ্যসামগ্রী সাজিয়ে রাখলে প্রয়োজনীয় পণ্য যথাসময়ে খুঁজে পাবে। এতে প্রতিষ্ঠানটির সময় এবং শ্রম কম খরচ হবে। গুদাম বিন্যাস ব্যবস্থা অনুসরণ করায় একসঙ্গে অনেক পণ্য সংরক্ষণ করা যাবে। ফলে ক্রেতার চাহিদা অনুযায়ী যেকোনো পণ্য সরবরাহ করা যাবে। প্রতিষ্ঠানটি প্রয়োজনের সময় গুদাম থেকে পণ্য নিয়ে শপে বিক্রি করতে পারবে। এসব দিক বিবেচনায়, জনাব সাগরের ব্যবসায় সম্প্রসারণের জন্য গুদাম লে আউটের অনুসরণ যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব সাগর ব্যবসায় সম্প্রসারণের জন্য যে লে আউট অন…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর