উদ্দীপকের প্রতিষ্ঠানটির গৃহীত পদক্ষেপের সাথে কোন ধরনের ব্যয়ের সাথে মিল আছে বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'সুপার ফ্যান' কোম্পানির নেওয়া পদক্ষেপের সাথে প্রতিরোধমূলক ব্যয়ের মিল আছে বলে আমি মনে করি। কোনো পণ্যের ত্রুটি সংঘটিত হওয়ার আগেই তা রোধের জন্য প্রতিরোধমূলক ব্যয় করা হয়। ত্রুটি চিহ্নিতকরণ, পুনঃডিজাইন প্রভৃতি কাজে এ ধরনের ব্যয় করা হয় । উদ্দীপকে উল্লেখিত 'সুপার ফ্যান' হলো ইলকট্রিক ফ্যান প্রস্তুতকারী একটি বড় প্রতিষ্ঠান । এটি বিক্রিত ফ্যানের ১০ বছরের ওয়ারেন্টি দেয়। কিন্তু কারিগরি ত্রুটির কারণে এক বছরে ৪০% বিক্রিত ফ্যান ফেরত আসে। এতে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্রতিষ্ঠানটি কারিগরি ত্রুটি চিহ্নিতকরণ এবং ডিজাইন বাবদ অর্থ ব্যয় করতে চায় যা, প্রতিরোধমূলক ব্যয়। উদ্দীপকের 'সুপার ফ্যান' ত্রুটি চিহ্নিত করার মাধ্যমে সেই ত্রুটির পুনরাবৃত্তি বন্ধ করতে পারবে। এতে তারা আরও সচেতন হতে পারবে। অন্যদিকে, পুনঃডিজাইন করার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া ত্রুটিমুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। এক্ষেত্রে ব্যয়গুলো পণ্যকে ত্রুটিপূর্ণ হওয়ার আগেই রক্ষা করবে। আর এ ধরনের খরচগুলো প্রতিরোধমূলক ব্যয়ের অন্তর্ভুক্ত। সুতরাং, 'সুপার ফ্যান' কোম্পানির নেওয়া পদক্ষেপের সাথে প্রতিরোধমূলক ব্যয়ের মিল আছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির গৃহীত পদক্ষেপের সাথে কোন ধরনের ব্যয়ের সাথে…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর