উদ্দীপকে উল্লিখিত জনাব সাগরের শপটি খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস বা রিটেইল লে আউট অনুসরণ করেছে। এ বিন্যাসে পণ্য ও অন্যান্য জিনিসপত্র একটি নির্দিষ্ট নিয়মে খুচরা বিক্রয়কেন্দ্রে সাজিয়ে রাখা হয়। এক্ষেত্রে পণ্য বিন্যাসে পণ্যের প্রকৃতি, আকৃতি, রং, মূল্য, ক্রেতার ধরন, বয়স, লিঙ্গ প্রভৃতি বিশেষভাবে বিবেচনা করা হয়। এতে ক্রেতারা সহজে আকৃষ্ট হয়। উদ্দীপকে উল্লিখিত জনাব সাগরের কুমিল্লা শহরে একটি সুপার শপ আছে। তিনি তার শপে বিভিন্ন পণ্য পৃথক পৃথক সেলফে সুন্দরভাবে সাজিয়ে রাখেন। এ কারণে ক্রেতারা নিজেদের পছন্দসই পণ্যটি খুব সহজেই খুঁজে পেতে পারে, যা ক্রেতাদের কাছে ব্যবসায়ের জনপ্রিয়তা বাড়াতে বেশ সাহায্য করছে। সুপার শপ হলো বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠান দৈনন্দিন জীবনের সকল দ্রব্য খুচরা বিক্রি করে। এগুলোতে খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস অনুসরণ করা হয়। তাই বলা যায়, জনাব সাগরের শপটি খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস অনুসরণ করছে।