উদ্দীপকে ভুট্টার প্রচুর ফলন হওয়ার জন্য উৎপাদনের কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাব আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ভুট্টার প্রচুর ফলন হওয়ার জন্য উদ্দীপকে উৎপাদনের 'ভূমি' উপকরণের প্রত্যক্ষ প্রভাব আছে। সাধারণ কথায়, ভূমি হলো ভূ-পৃষ্ঠের উপরের অংশ। কিন্তু অর্থনীতিতে ভূমি হলো প্রকৃতি প্রদত্ সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহার করা হয়। উৎপাদনে ব্যবহৃত মাটি, পানি, বাতাস, আলো প্রভৃতি ভূমির অন্তর্গত। এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং প্রয়োজনীয় উপাদান। অনুকূল আবহাওয়ার কারণে গত মৌসুমে উদ্দীপকে উল্লেখিত রংপুরের পীরগঞ্জে ভুট্টার প্রচুর ফলন হয়। এখানে অনুকূল আবহাওয়া বলতে বোঝানো হয়েছে সঠিক আলো-বাতাস, পর্যাপ্ত বৃষ্টিপাত, বাতাসে সঠিক আদ্রতার পরিমাণ এবং মাটির গুণাগুণকে । উক্ত বিষয়গুলো অনুকূলে থাকার কারণে ভুট্টার প্রচুর ফলন হয়। উপরের অনুকূল আবহাওয়ার সকল বিষয়গুলো উৎপাদনের প্রাচীনতম উপকরণ 'ভূমি' এর অন্তর্ভুক্ত। ভূমি উৎপাদনের প্রাকৃতিক এবং অন্যতম প্রধান উপাদান। তাই বলা যায়, উদ্দীপকে ভুট্টার প্রচুর ফলন হওয়ার জন্য উৎপাদনের 'ভূমি' উপকরণের প্রত্যক্ষ প্রভাব আছে ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ভুট্টার প্রচুর ফলন হওয়ার জন্য উৎপাদনের কোন উপকরণের প্রত্য…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর