উদ্দীপকে উল্লিখিত মি. ইমাম চৌধুরীর কার্যক্রম উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. ইমাম চৌধুরীর কার্যক্রম উৎপাদনের সেবাখাতের অন্তর্ভুক্ত। কোনো কাজ বা সুবিধার মাধ্যমে মানুষের অভাব পূরণের সাথে সম্পর্কিত কাজ সেবাখাতের অন্তর্ভুক্ত। মানুষ একটু আরামদায়ক স্বাচ্ছন্দ্যময় জীবন প্রত্যাশা করে । মৌলিক চাহিদার পাশাপাশি মানুষ প্রশান্তি পেতে চায় যা সেবাখাতের মাধ্যমে পেয়ে থাকে । মি. ইমাম চৌধুরী চর-খিদিরপুরে একশত একর জমিতে একটি বিনোদন পার্ক গড়ে তোলেন। সেবাখাতের মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি বিনোদনের সুযোগ সৃষ্টি হয়, বিনোদন পার্ক তৈরি করায় উক্ত এলাকার মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষ পার্কে গিয়ে স্বাচ্ছন্দ্যময় সময় উপভোগ করতে পারছে। এছাড়া বিনোদন পার্ক ছাড়াও ঐ এলাকায় রাস্তাঘাট নির্মাণ ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। ফলে মানুষ ঠিকমতো চলাচল করতে পারছে এবং বিদ্যুতের নানান সুবিধা ভোগ করতে পারছে, যা তার কাজের মাধ্যমে হয়েছে। তার কাজের ফলে উক্ত এলাকার মানুষ উপকৃত হচ্ছে।তাই বলা যায়, মি. ইমাম চৌধুরীর কাজ উৎপাদনের সেবাখাতের অন্তর্ভুক্ত ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. ইমাম চৌধুরীর কার্যক্রম উৎপাদনের কোন খাতের অন্…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর