“উৎপাদন প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করে”— উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো ।
উত্তর: “উৎপাদন প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করে”- উদ্দীপকের আলোকে উক্তিটিকে যথার্থ বলা যায়। প্রকৃতি থেকে বিভিন্ন ধরণের সম্পদ সংগ্রহ করে তা কাঁচামালে রূপান্তর করা হয়। উক্ত কাঁচামাল থেকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করে রূপগত উপযোগ সৃষ্টি করা হলো উৎপাদন। উৎপাদনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করা হয়। উদ্দীপকে উল্লিখিত মি. ইমাম একজন শিল্পপতি। তিনি রাজশাহী অঞ্চলের চর-খিদিরপুর এলাকায় একশ একর জমিতে একটি বিনোদন পার্ক তৈরি করেন। বিনোদন পিপাসু জনসাধারণের কথা চিন্তা করে তিনি পার্কে যাতায়াতের সুবিধার জন্য রাস্তাঘাট নির্মাণ করেন। এছাড়াও তিনি সেখানে বিদ্যুতের ব্যবস্থা করেন। এতে ঐ অঞ্চলের মানুষ উপকৃত হয় । মি. ইমামের ঐ বিনোদন পার্ক নির্মাণের জন্য অনেক রকম উপকরণের প্রয়োজন হয়। এগুলো প্রকৃতি থেকে সরাসরি বা পরোক্ষভাবে সংগ্রহ করা হয়। প্রকৃতির নানা উপাদানের সংমিশ্রণে বিনোদন পার্ক, রাস্তাঘাট নির্মাণ এবং বিদ্যুৎ ব্যবস্থা তৈরীর আনুষঙ্গিক উপকরণ তৈরি করা হয়। এসব উপকরণ তৈরিতে অনেক মানুষ যুক্ত থাকে, ফলে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। কর্মসংস্থানের কারণে তারা অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে পারে। এতে তাদের জীবনযাত্রার মান বাড়ে এবং সামগ্রিকভাবে তা দেশের অর্থনীতির উন্নয়নে সহায়তা করে। তাছাড়া রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে মি. ইমাম সামাজিক উন্নয়নেও অবদান রেখেছেন। এভাবে মি. ইমাম উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“উৎপাদন প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান স…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর