উদ্দীপকে মি. জিসানের কোম্পানিতে কোন ধরনের শ্রমগতিশীলতা সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মি. জিসানের কোম্পানিতে শিল্পগত গতিশীলতা সৃষ্টি হয়েছে। শ্রমিকের এক শিল্প ত্যাগ করে অন্য শিল্পে নিয়োজিত হওয়াই শ্রমের শিল্পগত গতিশীলতা। এ ধরনের গতিশীলতার কারণে শ্রমিক নতুন শিল্প সম্পর্কে জানতে পারে। উদ্দীপকে উল্লেখিত মি. জিসান 'জেড গ্রুপ অব কোম্পানি'-এর মালিক। মেডিসিন কারখানায় কর্মরত কিছু শ্রমিককে তিনি কসমেটিকস কারখানায় নিয়োগ দেন। কারণ ঐ শ্রমিকরা মেডিসিন কারখানায় প্রত্যাশিত কাজ করতে পারছিল না। কিন্তু কসমেটিকস কারখানায় গিয়েও তারা ব্যর্থ হয়। কারণ তাদের কসমেটিকস কারখানার কাজ সম্পর্কে ধারণা ছিল না। মেডিসিন ও কসমেটিকস দুটি আলাদা ধরনের শিল্পের অন্তর্ভুক্ত। তাই শ্রমিকদের মেডিসিন কারখানা থেকে কসমেটিকস কারখানায় স্থানান্তর প্রক্রিয়ায় শ্রমের শিল্পগত গতিশীলতা সৃষ্টি হচ্ছে। কারণ এতে শ্রমিকরা এক শিল্প থেকে অন্য শিল্পে নিয়োজিত হয়। সুতরাং, উদ্দীপকে মি. জিসানের কোম্পানিতে শিল্পগত গতিশীলতা সৃষ্টি হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. জিসানের কোম্পানিতে কোন ধরনের শ্রমগতিশীলতা সৃষ্টি হয়েছ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর