উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির পণ্যের চাহিদা স্থানীয় বাজারে বাড়ার কারণ কী? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'শাহী ফুড'-এর পণ্যের চাহিদা স্থানীয় বাজারে বাড়ার কারণ হলো সার্বিক মান ব্যবস্থাপনার প্রয়োগ। সার্বিক মান ব্যবস্থাপনা হচ্ছে মান নিয়ন্ত্রণ ও নিশ্চিতকরণের মাধ্যমে পণ্য বা সেবাসামগ্রীর ক্রমাগত উন্নয়ন সাধন প্রক্রিয়া। পণ্যমানের ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে সার্বিক মান ব্যবস্থাপনা প্রয়োগ করা হয়। উদ্দীপকে উল্লেখিত “শাহী ফুড' নাটোরে অবস্থিত বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর মালিক পণ্য উৎপাদনের ক্ষেত্রে ক্রেতাদের সন্তুষ্টির কথা বিবেচনা করেন। এজন্য তিনি মান নিয়ন্ত্রণ কার্যাবলি পরিচালনার মাধ্যমে মানের ধারাবাহিকতা নিশ্চিত করেন। এ কাজে তিনি কর্মীদের যথাযথ সম্পৃক্ততাও নিশ্চিত করেন। তার কার্যক্রম সার্বিক মান ব্যবস্থাপনার আওতাভুক্ত। আর এটি অনুসরণেই তিনি মানসম্মত পণ্য বিপণন করেন বলে তার পণ্যের বাজার চাহিদা বেড়ে যায়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির পণ্যের চাহিদা স্থানীয় বাজারে বাড়া…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর