শিক্ষিত ও সচেতন ক্রেতাদের পণ্য কেনায় অনীহা দূরীকরণে “শাহী ফুড'-এর মালিকের করণীয় যুক্তিসহ সুপারিশ করো।
উত্তর: শিক্ষিত ও সচেতন ক্রেতাদের পণ্য কিনতে অনীহা দূর করতে 'শাহী ফুড'-এর মালিককে বিএসটিআই (BSTI) থেকে মান সনদ সংগ্রহ করতে হবে। বিএসটিআই হলো বাংলাদেশের মান নির্ধারণ ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এটি থেকে সনদ পেলে পণ্যের গায়ে বিএসটিআই চিহ্ন বা লোগো ব্যবহার করা যায়। ফলে ভোক্তারা নিশ্চিন্তে পণ্য কিনতে পারে বা ভোগ করার সুযোগ পায় । উদ্দীপকে উল্লেখিত “শাহী ফুড' হলো বেকারি পণ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। এর মালিক পণ্য মান বজায় রাখতে সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণ করেন। ফলে মান ভালো হওয়ায় স্থানীয় বাজারে পণ্যের চাহিদা বাড়ে । সম্প্রতি বিভাগীয় শহরগুলোতে শাখা স্থাপন করলেও শিক্ষিত ও সচেতন ক্রেতারা প্রতিষ্ঠানটির পণ্য কিনতে অনীহা দেখায়। কারণ পণ্যের গায়ে মান সম্পর্কিত কোনো চিহ্ন নেই । 'শাহী ফুড'-এর মালিকের উচিত বাংলাদেশের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই থেকে তার উৎপাদিত পণ্যের মান সনদ সংগ্রহ করা। এতে তিনি পণ্যের গায়ে সংস্থাটির বিশেষ চিহ্ন জুড়ে দিতে পারবেন। তাছাড়া, পণ্য মান সম্পর্কিত বিভিন্ন তথ্যও মোড়কে উল্লেখ করতে পারবেন। আর, শিক্ষিত ও সচেতন ক্রেতারা পণ্যের গায়ে উল্লিখিত তথ্যও চিহ্ন দেখে সেগুলো নিশ্চিন্তে কেনার সিদ্ধান্ত নিতে পারবে। এসব কারণেই আমি মনে করি, শিক্ষিত ও সচেতন ক্রেতাদের পণ্য কিনতে অনীহা দূর করতে 'শাহী ফুড'-এর মালিককে বিএসটিআই থেকে সনদ সংগ্রহ করতে হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
শিক্ষিত ও সচেতন ক্রেতাদের পণ্য কেনায় অনীহা দূরীকরণে “শাহী ফুড'-এর …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর