“সাম্প্রতিক চাহিদা পূরণের লক্ষ্যে মি. বাবুলের গৃহীত সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয়”— তুমি কি একমত? উৎপাদন মাত্রার ধরন বিবেচনায় তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: সাম্প্রতিক চাহিদা পূরণের লক্ষ্যে উদ্দীপকে উল্লেখিত মি. বাবুলের অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় পণ্য উৎপাদনের সিদ্ধান্তটি যুক্তিসঙ্গত না । উৎপাদনের পরিমাণ বাড়ানো হলে গড় ব্যয় কমতে থাকে। তবে একটি নির্দিষ্ট মাত্রার পর উৎপাদনের পরিমাণ বাড়ালে গড় ব্যয়ও বাড়তে থাকে। যে মাত্রায় পণ্য উৎপাদনে গড় ব্যয় বাড়ে তা-ই অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। উদ্দীপকে উল্লেখিত মি. বাবুল প্রতিদিন গড়ে ৫০ টন ডাল উৎপাদন করেন। চাহিদা বাড়ায় তিনি ৬০ টন ডাল উৎপাদন শুরু করেন। এতে গড় উৎপাদন ব্যয় সর্বনিম্ন পর্যায়ে এসেছে। অর্থাৎ, এটি তার কাম্য উৎপাদন মাত্রা। কিন্তু বাজার চাহিদা আরও বাড়ায় তিনি দৈনিক গড়ে ৮০ টন ডাল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন। কাম্য উৎপাদন মাত্রার পরের স্তর হলো অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। তাই ৬০ টনের বেশি অর্থাৎ ৮০ টন ডাল উৎপাদন হবে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। এতে মি. বাবুলের গড় উৎপাদন ব্যয় বাড়বে। ফলে স্বল্প মূল্যে পণ্য বিক্রি করা তার পক্ষে সম্ভব হবে না। পণ্য মূল্য বাড়লে ক্রেতারা বেশি দামে বাবুলের উৎপাদিত ডাল নাও কিনতে পারে। ফলে বিক্রি কমে যাবে। এতে ডাল অবিক্রিত থেকে গেলে তিনি ক্ষতির সম্মুখীনও হতে পারেন। তাই আমি মনে করি, সাম্প্রতিক চাহিদা পূরণের লক্ষ্যে মি. বাবুলের গৃহীত সিদ্ধান্তটি যুক্তিসঙ্গত না ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“সাম্প্রতিক চাহিদা পূরণের লক্ষ্যে মি. বাবুলের গৃহীত সিদ্ধান্ত যুক্ত…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর