“একটি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্যে উত্তম বিন্যাসের ভূমিকা অপরিসীম”— উদ্দীপকের আলোকে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: “একটি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্যে উত্তম বিন্যাসের ভূমিকা অপরিসীম”— উদ্দীপকের আলোকে বক্তব্যটি যথার্থ বলা যায়। প্রতিটি প্রতিষ্ঠানের অনুসরণ করা বিন্যাস অবশ্যই উত্তম বিন্যাস হওয়া উচিত। উত্তম বিন্যাসে সর্বোচ্চ নমনীয়তা, নিরাপত্তা, উৎপাদন দক্ষতা, উন্নত কাজের পরিবেশ প্রভৃতি বৈশিষ্ট্য থাকে। প্রতিষ্ঠানের বিন্যাস উত্তম হলে সহজেই সফলতা লাভ করা যায়। উদ্দীপকে উল্লেখিত মি. রিয়াজ তার বহুতল গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মীদের উঠা নামার জন্য আলাদা প্রশস্ত সিঁড়ি রেখেছেন। এতে দুর্ঘটনার সময় কর্মীরা সহজেই ফ্যাক্টরি থেকে বের হতে পারে। আবার ফ্যাক্টরির কয়েকটি স্থানে অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করা হয়েছে। তাছাড়া ফ্যাক্টরির অভ্যন্তরের পর্যাপ্ত আলো-বাতাস ও আনন্দপূর্ণ পরিবেশ আছে। ফলে কর্মীরা সুন্দরভাবে কাজ করতে পারছে। তাই প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সাফল্যের শীর্ষে অবস্থান করছে। উদ্দীপকে উল্লেখিত মি. রিয়াজের প্রতিষ্ঠানটির সাফল্য লাভের মূল কারণ হলো উত্তম বিন্যাসের ব্যবস্থা থাকা। উক্ত প্রতিষ্ঠানটিতে কর্মীদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যা উত্তম বিন্যাসের অংশ। এছাড়া কর্মীদের কাজের পরিবেশ আনন্দপূর্ণ। পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখায় কর্মীরা এখানে ভালোভাবে কাজ করতে পারছে। উত্তম বিন্যাসে এ বিষয়গুলো অবশ্যই থাকবে। এতে তার প্রতিষ্ঠানে মানসম্মত পণ্য তৈরি করা সম্ভব হয়েছে । তাই তার প্রতিষ্ঠানটি সাফল্যের শীর্ষে অবস্থান করছে। সুতরাং, একটি প্রতিষ্ঠানের সাফল্যে উত্তম বিন্যাস অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“একটি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্যে উত্তম বিন্যাসের ভূমিকা অপরিসীম”—…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর