উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের বিন্যাসের আওতায় সুসজ্জিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মি. হাবিবের ডিপার্টমেন্ট স্টোরটি খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাসের আওতায় সুসজ্জিত হয়েছে। খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাসে পণ্য এবং অন্যান্য জিনিসগুলো একটি নির্দিষ্ট নিয়মে সাজিয়ে রাখা হয়। এ বিন্যাসের মাধ্যমে সহজেই ক্রেতা আকর্ষণ করা যায়। সাধারণত বড় বড় ডিপার্টমেন্ট স্টোরে খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস অনুসরণ করা হয়। উদ্দীপকে উল্লেখিত মি. হাবিব রাজশাহীর সাহেব বাজারে একটি ডিপার্টমেন্ট স্টোর স্থাপন করেন । এখানে মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সব দ্রব্যাদি পৃথক স্থানে বিভাগ অনুসারে সাজানো হয়েছে। আবার ক্রেতা আকর্ষণের জন্য পণ্যগুলোকে চমৎকারভাবে ডিসপ্লে করা হয়েছে। এতে ক্রেতারা পণ্য কিনতে আগ্রহী হয়। ডিপার্টমেন্ট স্টোর হলো বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠান দৈনন্দিন জীবনের সকল দ্রব্য খুচরা বিক্রি করে। এগুলোতে খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাস অনুসরণ করা হয়, যাতে ক্রেতারা স্বাচ্ছন্দে পণ্য কিনতে পারে। তাই বলা যায়, মি. হাবিবের ডিপার্টমেন্ট স্টোরটি খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাসের আওতায় সুসজ্জিত ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের বিন্যাসের আওতায় সুসজ্জিত হয়েছে? …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর