বৈশিষ্ট্যের ভিত্তিতে মি. হাবিবের প্রতিষ্ঠানের বিন্যাসকে উত্তম বিন্যাস বলা যায় কি? উদ্দীপকের আলোকে তোমার উত্তরের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: বৈশিষ্ট্যের ভিত্তিতে মি. হাবিবের প্রতিষ্ঠানের বিন্যাসকে উত্তম বিন্যাস বলা যায়। সব প্রতিষ্ঠানের জন্য একই ধরনের বিন্যাস উপযুক্ত নয়। কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠানের বিন্যাস উত্তম হওয়া আবশ্যক। তা না হলে সফলতা অর্জন সম্ভব হয় না। উত্তম বিন্যাসে যে বিষয়গুলো থাকবে তা হলো— নিরাপত্তা, কাজের নমনীয়তা, উন্নত পরিবেশ, ন্যূনতম চলাচল ব্যবস্থা প্রভৃতি। মি. হাবিব রাজশাহীর সাহেব বাজারে একটি ডিপার্টমেন্ট স্টোর স্থাপন করেন। সেখানে মানুষের দৈনন্দিন সকল দ্রব্যাদি সুন্দরভাবে সাজানো থাকে। প্রতিষ্ঠানটিতে নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার দিয়ে সহজ চলাচল, আরামদায়ক পরিবেশ ও স্থানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ফলে স্বল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি জনপ্রিয় হয়ে ওঠে। উদ্দীপকে উল্লেখিত মি. হাবিবের ডিপার্টমেন্ট স্টোরে প্রয়োজনীয় সকল দ্রব্যাদি বিভাগ অনুসারে সাজানো হয়েছে। খুচরা বিক্রয়কেন্দ্র বিন্যাসে সাধারণত পণ্যের আকার-আকৃতি, রং, মূল্য বিবেচনায় পণ্য সাজানো হয়। এটি উক্ত বিন্যাসের প্রধান বৈশিষ্ট্য। তাছাড়া ক্রেতাদের সহজ চলাচল, আরামদায়ক ব্যবস্থা, স্থানের সর্বোচ্চ ব্যবহার, সর্বোপরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়গুলো একটি উত্তম বিন্যাসে অবশ্যই থাকতে হবে। সুতরাং, উপরের বৈশিষ্ট্যগুলো বিবেচনায় মি. হাবিবের প্রতিষ্ঠানের বিন্যাসকে উত্তম বিন্যাস বলা যায়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
বৈশিষ্ট্যের ভিত্তিতে মি. হাবিবের প্রতিষ্ঠানের বিন্যাসকে উত্তম বিন্য…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর