উদ্দীপকে প্রতিষ্ঠানটির ক্ষতির জন্য উৎপাদনের কোন উপকরণটি দায়ী বলে তুমি মনে করো? যুক্তিসহ তোমার মতামত বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মি. জামিলের প্রতিষ্ঠানটির ক্ষতির জন্য উৎপাদনের 'সংগঠন' উপকরণটি দায়ী বলে আমি মনে করি । সংগঠন হলো একই লক্ষ্য অর্জনে সমবেত কয়েকজন ব্যক্তির সমষ্টি। এর মাধ্যমে উৎপাদনের অন্য উপাদানগুলোকে একত্র করে একই চা উদ্দেশ্য অর্জনে ব্যবহার করা হয়। আর সংগঠনের এ কাজটি যিনি করেন তাকে বলে সংগঠক। উদ্দীপকে উল্লেখিত মি. জামিল বগুড়ায় ২,০০০ টন ধারণক্ষমতার একটি কোল্ডস্টোরেজ এর স্থাপন করেন। প্রাথমিক পর্যায়ে তিনি এতে ১,৫০০ টন আলু সংরক্ষণ করেন। চলতি মৌসুমে আলুর ফলন ভালো হওয়ায় অতিরিক্ত মুনাফার আশায় তিনি আরও ৮০০ টন আলু সংরক্ষণ করেন। কিন্তু কিছুদিন পর আলু নষ্ট হয়ে তার ব্যবসায়ে ক্ষতি হয়। মি. জামিলের কোল্ড স্টোরেজ-এর ধারণ ক্ষমতা ২,০০০ টন হলেও তিনি মজুদ করেন ২,৩০০ বা (১,৫০০ + ৮০০) টন আলু। এ অতিরিক্ত ৩০০ টন আলু সংরক্ষণের জন্য তার কোল্ড স্টোরেজে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। কিন্তু তিনি সাংগঠনিক দক্ষতার অভাবে অতিরিক্ত আলু সংরক্ষণের অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন। সংগঠনের মাধ্যমে উৎপাদনের উপকরণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়। কিন্তু সম্পদের অতিরিক্ত ব্যবহার করতে চাওয়াটা অযৌক্তিক। এজন্যই তার কোল্ড স্টোরেজ ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়। তাই বলা যায়, সংগঠনের কারণেই মি. জামিল ক্ষতির সম্মুখীন হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটির ক্ষতির জন্য উৎপাদনের কোন উপকরণটি দায়ী বলে ত…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর