“গৃহীত পদক্ষেপ বাস্তবায়িত হলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে”– ব্যাংক লোন পাওয়ার পর প্রতিষ্ঠানের ধরন উল্লেখ করে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: গৃহীত পদক্ষেপ বাস্তবায়িত হলে উদ্দীপকের বৃহৎ এন্টারপ্রাইজটি আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আমি মনে করিশিল্পনীতি ২০১৬ অনুযায়ী, উৎপাদনধর্মী বৃহৎ এন্টারপ্রাইজের মূলধন ৫০ কোটি টাকার বেশি এবং শ্রমিক সংখ্যা ৩০০ জনের বেশি। বৃহৎ এন্টারপ্রাইজের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। এরা ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্য সরবরাহ করে। বৃহৎ এন্টারপ্রাইজ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনেক বেশি অর্থ দান করে থাকে। উদ্দীপকে উল্লেখিত মি. আজিজ ২০১০ সালে ২৫ কোটি টাকা ও ১৫০ জন শ্রমিক নিয়ে খুলনায় একটি সিমেন্ট কারখানা স্থাপন করেন। ২০১৫ সালে তিনি আরও ১০০ জন নতুন শ্রমিক নিয়োগ দেন এবং ২০ কোটি টাকা বিনিয়োগ করেন। সিমেন্টের চাহিদা বাড়ায় বর্তমানে তিনি কারখানা আরও সম্প্রসারণ করতে চান। তাই ৫০ কোটি টাকা ব্যাংক লোনের আবেদন করেন। উদ্দীপকে উল্লেখিত মি. আজিজ ৫০ কোটি টাকা ব্যাংক লোন পেলে তার ব্যবসায়টি উৎপাদনমুখী বৃহৎ এন্টারপ্রাইজে পরিণত হবে। সেখানে বেশিসংখ্যক শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ফলে বেশিসংখ্যক বেকার সমস্যা দূর করে সামাজিক উন্নয়ন করতে পারবে। তাছাড়া প্রতিষ্ঠানটি বৃহদায়তন হওয়ায় দেশের অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখতে পারবে। সমাজের মানুষ তা থেকে উপকৃত হবে। কাজের পরিধি বড় হওয়ায় এর উৎপাদনের পরিমাণ বেশি হবে। ফলে জাতীয় আয় বাড়াতে বেশি ভূমিকা রাখবে। সর্বোপরি উক্ত বৃহৎ ব্যবসায়ের ফলে সমাজের অর্থনৈতিক চাকা শক্তিশালী হবে। সুতরাং, উদ্দীপকের উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“গৃহীত পদক্ষেপ বাস্তবায়িত হলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আর্থ-সামাজিক …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর