“মি. মফিজের গৃহীত পদক্ষেপ ক্রেতার সন্তুষ্টি অর্জনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে অত্যন্ত কার্যকর”– তুমি কি একমত? পদক্ষেপটি উল্লেখ করে তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মি. মফিজের মান নিয়ন্ত্রণের পদক্ষেপটি ক্রেতা সন্তুষ্টি ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে অত্যন্ত কার্যকর বলে আমি একমত। নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা তদারকি করাই হলো মান নিয়ন্ত্রণ। এতে মানসম্মত পণ্য পেয়ে ক্রেতারা সন্তুষ্ট হয় বলে চাহিদা বেড়ে যায় । ফলে বিক্রি ও মুনাফা বাড়ারও সম্ভাবনা সৃষ্টি হয়। উদ্দীপকে উল্লেখিত মি মফিজ তার প্রতিষ্ঠানের পণ্যের মান নির্ধারণে ভোক্তাদের প্রত্যাশার দিকটি বিবেচনা করেন। এজন্য তিনি পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন করেন । এক্ষেত্রে তিনি প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাও নেন। তার উৎপাদিত পণ্য মানসম্মত হয় বলে ক্রেতারাও সন্তুষ্ট থাকে। উদ্দীপকে উল্লেখিত মি. মফিজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রথমে মান নির্ধারণ করেন। তারপর সেই অনুযায়ী পণ্য উৎপাদন করেন। এক্ষেত্রে কোনো ভুল-ত্রুটি হলে সেগুলো সংশোধনও করেন। তার এ কাজটি হলো মান নিয়ন্ত্রণ। এর মাধ্যমে তিনি সর্বোচ্চ গুণগত মানের পণ্য ক্রেতাদের হাতে তুলে দিতে পারেন বলে ক্রেতারা সন্তুষ্ট হয়। আর এভাবে সুনাম বাড়ে বলে তার পণ্যের চাহিদা ও বিক্রি বাড়ে। ফলস্বরূপ মুনাফা বাড়ার মাধ্যমে তার প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জিত হয়। এসব কারণেই আমি উক্তিটির সাথে একমত ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“মি. মফিজের গৃহীত পদক্ষেপ ক্রেতার সন্তুষ্টি অর্জনের পাশাপাশি প্রাতি…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর