মুক্তা বেগম সোয়েটার তৈরির মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মুক্তা বেগম সোয়েটার তৈরির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করেন। প্রকৃতি থেকে পাওয়া সম্পদের রূপ বা আকার-আকৃতি পরিবর্তনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। এ উপযোগে পণ্যের বস্তুগত ও রাসায়নিক পরিবর্তন ঘটানো হয়। উৎপাদন প্রত্যক্ষভাবে কাঁচামালের রূপগত উপযোগ সৃষ্টিতে নিয়োজিত । উদ্দীপকের মুক্তা বেগম একজন গৃহিণী। তিনি প্রতিবছর শীতকালে হাতেবোনা সোয়েটার তৈরি করে স্থানীয় বাজারে সরবরাহ করেন। সোয়েটার তৈরির বিভিন্ন উপকরণ তিনি স্থানীয় বাজার থেকে কেনেন । এক্ষেত্রে মুক্তা বেগম সোয়েটার তৈরির বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে পশমি সুতার রূপ বা আকার-আকৃতি পরিবর্তনের মাধ্যমে সোয়েটার তৈরি করছেন। আর এতে করে সরাসরি ব্যবহার অনুপযোগী সুতাগুলো মানুষের ব্যবহার উপযোগী সোয়েটারে রূপ নিচ্ছে, যা রূপগত উপযোগ সৃষ্টির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মুক্তা বেগম সোয়েটার তৈরির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মুক্তা বেগম সোয়েটার তৈরির মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্য…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর