উদ্দীপকের শ্যামল পালের কাজটি কোন শ্রম বিভাগের অন্তর্গত? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত শ্যামল পালের কাজটি সরল বা পেশাগত শ্রম বিভাগের অন্তর্ভুক্ত। ব্যক্তি যখন একাই স্বতন্ত্র পেশায় নিয়োজিত থাকে তাকে সরল শ্রম বিভাগ বলে। ব্যক্তির পেশার সাথে সম্পৃক্ত থাকায় এটি পেশাগত শ্রম বিভাগ হিসেবেও পরিচিত। উদাহরণ: দর্জি বা তাঁতির কাপড় বুনন, সৈনিকের শ্রম প্রভৃতি। বাংলা নববর্ষে দেশ নতুন সাজে সেজে ওঠে। এ সময় মেলার আয়োজন হয়। এ মেলাতে মাটির তৈরি হাঁড়ি-পাতিল ও খেলনার ব্যাপক চাহিদা থাকে। এ মেলা উপলক্ষে উদ্দীপকে উল্লেখিত শ্যামল পাল নিজ বাড়িতে মাটির তৈরি আকর্ষণীয় ডিজাইনের হাঁড়ি-পাতিল ও খেলনা তৈরি করেন। এরপর সেগুলো মেলায় বিক্রি করেন। এক্ষেত্রে তিনি খেলনার জন্য মাটি সংগ্রহ থেকে শুরু করে হাঁড়ি-পাতিল ও খেলনা তৈরির সব কাজ একাই করেন। আর শ্যামল পালের এ কাজ সরল বা পেশাগত শ্রম বিভাগের বৈশিষ্ট্যের সাথে মিলে। অর্থাৎ, উদ্দীপকের শ্যামল পালের কাজটি সরল বা পেশাগত শ্রম বিভাগের অন্তর্ভূক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শ্যামল পালের কাজটি কোন শ্রম বিভাগের অন্তর্গত? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর