“উদ্দীপকে দুটি শ্রম বিভাগ থাকলেও একটি অন্যটি থেকে ভিন্ন”— চন্দন সুজ কোম্পানির শ্রম বিভাগের নাম উল্লেখ করে উক্তিটি ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চন্দন সুজ কোম্পানির জটিল শ্রম বিভাগ আর শ্যামল পালের শ্রম সরল বা পেশাগত হওয়ায় এরা একটি অন্যটি থেকে ভিন্ন বলে আমি মনে করি । বিভিন্ন পেশা বা কাজের ধরন অনুসারে শ্রম বিভাগের প্রয়োজন পড়ে। কাজের বিভিন্নতার কারণে শ্রম বিভাগও আলাদা হয়ে থাকে। শ্রম বিভাগ ৩ ধরনের হয়ে থাকে। যথা: পেশাগত, জটিল এবং আঞ্চলিক বা ভৌগোলিক শ্রম বিভাগ। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও প্রাণের মেলা। এ মেলায় মাটির হাঁড়ি- পাতিল ও খেলনার চাহিদা অনেক থাকে। এ কারণে শ্যামল পাল নিজ বাড়িতে মাটি দিয়ে বিভিন্ন ধরনের খেলনা ও হাঁড়ি-পাতিল তৈরি করেন। এরপর তৈরিকৃত সামগ্রী মেলায় বিক্রি করেন। অপরদিকে, চন্দন সুজ কোম্পানি জুতা তৈরি ও বিক্রির কাজ করে। উদ্দীপকে উল্লেখিত শ্যামল পাল খেলনা তৈরির কাজ তার নিজ বাড়িতেই করেন। তার কাজ পেশাগত শ্রম বিভাগের অন্তর্ভুক্ত। অপরদিকে চন্দন সুজ কোম্পানি জুতা তৈরি ও বিক্রির কাজ করে। এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে চামড়া সংগ্রহ, সেগুলো শুকানো এবং তা থেকে আকর্ষণীয় ডিজাইনের জুতা তৈরি সংক্রান্ত কাজ করে। এসব প্রতিষ্ঠানে সাধারণত বিভিন্ন কাজের জন্য আলাদা বিভাগ থাকে। প্রত্যেকটা বিভাগের দায়িত্বও অন্য বিভাগ থেকে আলাদা হয়ে থাকে। উক্ত প্রতিষ্ঠানে জুতা উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন স্তরে বিভিন্ন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। যেমন— কেউ চামড়া সংগ্রহ করে, কেউ সেই চামড়া শুকানোর দায়িত্বে থাকে। আর কিছু শ্রমিক থাকে তারা জুতা তৈরির সাথে সরাসরি যুক্ত থাকে। অর্থাৎ এখানে উৎপাদনের সব স্তরই এককভাবে অসম্পূর্ণ। আর এ বৈশিষ্ট্যগুলো জটিল শ্রম বিভাগের সাথে মিলে যায়। তাই শ্যামল পাল ও চন্দন সুজ কোম্পানির শ্রম বিভাগ একটি অন্যটি থেকে ভিন্ন। সুতরাং, উদ্দীপকে পেশাগত ও জটিল উভয়ই শ্রম বিভাগের ধরন হলেও একটি অন্যটি থেকে ভিন্ন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“উদ্দীপকে দুটি শ্রম বিভাগ থাকলেও একটি অন্যটি থেকে ভিন্ন”— চন্দন সুজ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর