উপযোগের ধরন উল্লেখ করে মুক্তা বেগমের সোয়েটার সরবরাহের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মুক্ত বেগমের সোয়েটার সরবরাহের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টির সিদ্ধান্ত যৌক্তিক। এক স্থান থেকে অন্য স্থানে পণ্য বা সেবা সরবরাহের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। এতে উৎপাদনস্থল থেকে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে যায়। ফলে দূরবর্তী স্থানে অবস্থানকারী ক্রেতারাও পণ্য ভোগের সুযোগ পায় । সাধারণত পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়। উদ্দীপকের মুক্তা বেগম একজন গৃহিণী। তিনি প্রতিবছর শীতকালে হাতেবোনা সোয়েটার তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করেন। তার তৈরি সোয়েটারগুলো মানসম্মত হওয়ায় চাহিদা ব্যাপক হারে বেড়ে যায় । এ বর্ধিত চাহিদা পূরণে তিনি নতুন নিয়োজিত কর্মীদের সহায়তায় বেশি সোয়েটার উৎপাদন করে শহরের বিভিন্ন পোশাকের দোকানে সরবরাহের সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে উৎপাদিত পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর ফলে স্থানগত উপযোগের সৃষ্টি হবে। মুক্তা বেগমের এ সিদ্ধান্তের ফলে তিনি তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য আদায় করতে পারবেন। পাশাপাশি তিনি বেশি সংখ্যক ক্রেতার কাছে তার পণ্য পৌঁছে দিতে পারবেন। এতে তার পণ্যের জনপ্রিয়তা আরও বাড়বে, যা তার ব্যবসায় সম্প্রসারণে সহায়তা করবে। এছাড়া তার মুনাফা অর্জন করার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তার ব্যবসায়ে অনেক মানুষের কর্মসংস্থান হবে। এসব দিক বিবেচনায় সোয়েটার সরবরাহের মাধ্যমে মুক্তা বেগমের স্থানগত উপযোগ সৃষ্টির সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উপযোগের ধরন উল্লেখ করে মুক্তা বেগমের সোয়েটার সরবরাহের সিদ্ধান্তের …
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর