পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক 'সোনিয়া ইলেক্ট্রনিক্স' এর ব্যবসায়িক সফলতার কারণ উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে সোনিয়া ইলেক্ট্রনিক্স তার পণ্য ডিজাইনের ক্ষেত্রে ব্যবহারিক ডিজাইন অনুসরণ করে। তাদের ব্যবসায়িক সফলতার মূল কারণ হচ্ছে ওয়ারেন্টি প্রদান। যে ডিজাইনের মাধ্যমে কোনো পণ্যের ব্যবহার, উপযোগিতা বা স্থায়িত্ব বৃদ্ধি করা হয় তাকে ব্যবহারিক ডিজাইন বলে। ব্যবহারিক ডিজাইনে পণ্যের রং, প্যাকিং, আকার ইত্যাদিকে গুরুত্ব না দিয়ে এর কার্যকারিতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। উদ্দীপকে 'তানিয়া ইলেক্ট্রনিক্স' তাদের উৎপাদিত ল্যাপটপ ভোক্তাদের কাছে আকর্ষণীয় করার জন্য নান্দনিক ডিজাইন অনুসরণ করে পণ্যের বাহ্যিক সৌন্দর্যের প্রতি বেশি গুরুত্ব প্রদান করে। কিন্তু তারা তাদের পণ্যের ওপর কোনো ওয়ারেন্টি প্রদান করে না। অন্যদিকে 'সোনিয়া ইলেক্ট্রনিক্স পণ্যের স্থায়িত্ব ও মানের প্রতি বেশি গুরুত্ব দেয়। এখানে দেখা যাচ্ছে, সোনিয়া ইলেক্ট্রনিক্স তাদের পণ্য ডিজাইনের ক্ষেত্রে পণ্যের বাহ্যিক দিককে গুরুত্ব না দিয়ে এর কার্যকারিতা বৃদ্ধি করেছে; যা ব্যবহারিক ডিজাইনকে নির্দেশ করে। আবার তারা ভোক্তাদের গ্যারান্টি ও ওয়ারেন্টিসহ বিভিন্ন ধরনের বিক্রয়োত্তর সেবা প্রদান করে, যা ক্রেতাদের পণ্য ব্যবহারে নিরাপত্তা প্রদান করে। এতে সহজে ক্রেতারা পণ্য গ্রহণ করে। যার ফলে 'সোনিয়া ইলেক্ট্রনিক্স'-এর বিক্রয় ও মুনাফার পরিমাণ 'তানিয়া ইলেক্ট্রনিক্স'-এর চেয়ে বেশি হয়। পণ্য উৎপাদনের ক্ষেত্রে সকল ধরনের ডিজাইনের গুরুত্ব রয়েছে। কিন্তু ইলেক্ট্রনিক্স পণ্যের ক্ষেত্রে ব্যবহারিক ডিজাইনের গুরুত্ব অত্যধিক। তাছাড়া এ ধরনের পণ্যে ওয়ারেন্টি একটি অপরিহার্য বিষয়। এ সকল বিষয় অনুসরণের ফলেই উদ্দীপকের 'সোনিয়া ইলেক্ট্রনিক্স-এর বিক্রয় ও মুনাফার পরিমাণ 'তানিয়া ইলেক্ট্রনিক্স'-এর চেয়ে বেশি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক 'সোনিয়া ইলেক্ট্রনিক্স' এর ব্যবসায়িক …
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর