উদ্দীপকে উল্লিখিত মি. আকাশ পণ্য ডিজাইনের কোন পর্যায়ে অবস্থান করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. আকাশ পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ে অবস্থান করছেন।পণ্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী বিভিন্ন বিকল্প মূল্যায়ন ও স্থিরকরণের প্রক্রিয়াকে ধারণা উন্নয়ন বলে। ধারণা উন্নয়ন পণ্য ডিজাইনের ২য় পর্যায়। পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ করার পর উক্ত পণ্য উন্নয়নের জন্য ক্রেতাদের চাহিদা মোতাবেক তার ধারণা উন্নয়ন করা হয়।উদ্দীপকে মি. আকাশ একটি প্রতিষ্ঠিত কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক। তিনি একটি নতুন পণ্য ডিজাইনের কাজ করছেন। তাই তিনি ভোক্তা-জরিপ ও গবেষণা, ভোক্তাদের রুচি ও আকাঙ্ক্ষা পর্যালোচনা করলেন। তিনি প্রত্যাশা করছেন নতুন ডিজাইনের পণ্যটি ক্রেতারা পছন্দ করবে। এখানে দেখা যাচ্ছে, তার বর্তমানের কাজটি ক্রেতা বা ভোক্তাকেন্দ্রিক। তিনি বিভিন্ন জরিপ ও গবেষণার মাধ্যমে ক্রেতাদের চাহিদা প্রাক্কলন করার চেষ্টা করছেন। যার মাধ্যমে তিনি তার নতুন পণ্য ডিজাইনের বিকল্প তৈরি ও উন্নয়ন করতে পারবেন । অর্থাৎ বলা যায়, মি. আকাশ বর্তমানে পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ে রয়েছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. আকাশ পণ্য ডিজাইনের কোন পর্যায়ে অবস্থান করছেন?…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর