উদ্দীপকে উৎপাদনের কোন উপকরণের অভাবে মি. রবিন তার চিনিকলে উৎপাদন বাড়াতে পারছেন না? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উৎপাদনের মূলধন উপকরণের অভাবে মি. রবিন তার চিনিকলে উৎপাদন বাড়াতে পারছেন না।যে সকল সম্পদ পরবর্তীতে অতিরিক্ত সম্পদ বা আয় বৃদ্ধিতে সহায়তা করে তাকে মূলধন বলে। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। এটি উৎপাদনের চালিকাশক্তি হিসেবে বিবেচিত। উদ্দীপকে মি. রবিন নাটোরে একটি চিনিকল স্থাপন করেন। উক্ত চিনিকলে উৎপাদিত চিনি হতে উন্নতমানের চিনিজাত পণ্য উৎপাদিত হওয়ায় অল্পদিনের মধ্যেই প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের চাহিদা ও বিক্রয় বেড়ে যায়। তাই উৎপাদন বাড়ানোর প্রয়োজন দেখা দেয়। কিন্তু তার ব্যবস্থাপকীয় দক্ষতা ও কমমূল্যে শ্রমিক পাওয়া সত্ত্বেও আর্থিক অসংগতির কারণে তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন বাড়াতে পারছেন না। এখানে দেখা যাচ্ছে, তার ব্যবসায় সম্প্রসারণের জন্য মূল বাধা হচ্ছে পর্যাপ্ত অর্থ। আর যেহেতু উক্ত অর্থ ভোগের উদ্দেশ্যে নয়, বরং ব্যবসায় বা উৎপাদনের কাজে ব্যবহার করা হবে তাই একে মূলধন হিসেবে বিবেচনা করা যায়। সুতরাং দেখা যাচ্ছে, মূলধন উপকরণের অভাবে মি. রবিন তার চিনিকলে উৎপাদন বাড়াতে পারছেন না।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উৎপাদনের কোন উপকরণের অভাবে মি. রবিন তার চিনিকলে উৎপাদন বাড়…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর