শুধুমাত্র ব্যবস্থাপকীয় দক্ষতাই কী ব্যবসায়ের সফলতা অর্জনের জন্য যথেষ্ট? উদ্দীপকের আলোকে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উৎপাদনমূলক ব্যবসায় সফলতার জন্য শুধু ব্যবস্থাপকীয় দক্ষতা যথেষ্ট নয়; বরং উৎপাদনের অন্যান্য উপকরণেরও সমান অবদান থাকা জরুরি। পণ্য উৎপাদন করতে যে সকল উপাদানের প্রয়োজন হয় তাকে উৎপাদনের উপকরণ বলে। উৎপাদনের উপকরণ ৪টি: ভূমি, মূলধন, শ্রম ও সংগঠন। প্রতিটি উপকরণের যথাযথ ব্যবহার ব্যবসায়ে সফলতা আনতে সক্ষম হয়। উদ্দীপকে দেখা যাচ্ছে মি. রবিন নাটোরে যে চিনিকল স্থাপন করেন তার গুণগত মান খুবই ভালো। তিনি তার ব্যবস্থাপকীয় দক্ষতার মাধ্যমে খুব অল্প সময়ে পণ্যের চাহিদা বৃদ্ধি করতে সক্ষম হন। তাই তার পণ্যের অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য ব্যবসায়টি সম্প্রসারণের প্রয়োজন দেখা দেয়। কিন্তু পর্যাপ্ত দক্ষতা ও শ্রমিক থাকলেও অর্থের অভাবে তিনি তা পারছেন না। এখানে দেখা যে,তার ব্যবসায়ের অন্যান্য উপাদান পর্যাপ্ত থাকলেও মূলধন না থাকায় তিনি ব্যবসায় সম্প্রসারণ করতে পারছেন না; যা তার সফলতার বাধা সৃষ্টি করে।উৎপাদনের প্রতিটি উপকরণের পুরুত্ব সমান। কোনো একটি উপকরণ পর্যাপ্ত পরিমাণে না থাকলে ব্যবসায়ে সফলতা অর্জন করা সম্ভব হয় না। যেমন প্রতিষ্ঠানের ভূমি, শ্রম ও সংগঠন উপকরণ থাকলেও যদি কাঁচামাল ক্রয় করার জন্য পর্যাপ্ত অর্থ না থাকলে উৎপাদন সম্ভব হয় না। তাই বলা যায়, ব্যবসায় দক্ষতা একটি অত্যধিক গুরুত্বপূর্ণ উপকরণ হলেও ব্যবসায় সকল উপকরণের পর্যাপ্ত ও যথার্থ ব্যবহার নিশ্চিত না করলে ব্যবসায়ে সফলতা অর্জন করা সম্ভব হয় না।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
শুধুমাত্র ব্যবস্থাপকীয় দক্ষতাই কী ব্যবসায়ের সফলতা অর্জনের জন্য যথেষ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর