উদ্দীপকে জনাব সেলিম যে ধরনের খরচের প্রতি বেশি জোর দেন তা কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সেলিম মূল্যায়ন ব্যয়ের প্রতি বেশি জোর দেন। নিম্ন মানের পণ্য উৎপাদনের কারণ অনুসন্ধানে প্রতিষ্ঠানকে কিছু ব্যয় করতে হয়। এ ব্যয়ের মাধ্যমে প্রতিষ্ঠান নিম্নমানের কারণ নির্ণয় ও ত্রুটি ঠিক করতে পারে। এ ধরনের ব্যয়ই হলো মূল্যায়ন ব্যয়। পরিদর্শন ও পরীক্ষা ব্যয় মূল্যায়ন ব্যয়ের অন্তর্গত।জনাব সেলিম একটি বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি তার প্রতিষ্ঠানে সার্বিক মান ব্যবস্থাপনা অনুসরণ করেন। তিনি পণ্য পরিদর্শন ও পরীক্ষণে ব্যয় করেন। পণ্যের মান নিম্ন হলে তা কতটুকু খারাপ সেটি জানার খরচ পরিদর্শন ব্যয়ের অন্তর্ভুক্ত। তাছাড়া পণ্য মান খারাপ হলে সেগুলো পরীক্ষা বাবদ খরচ হলো পরীক্ষণ ব্যয়। এ খরচগুলো করার মাধ্যমে জনাব সেলিম প্রকৃতপক্ষে মূল্যায়ন ব্যয় করছেন। এ ব্যয়ের কারণেই সর্বোচ্চ ভোক্তা সন্তুষ্টি অর্জন করা সম্ভব হচ্ছে। তাই বলা যায়, জনাব সেলিম মূল্যায়ন ব্যয়ের প্রতি জোর দেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব সেলিম যে ধরনের খরচের প্রতি বেশি জোর দেন তা কোন ধরনের …
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর