তুমি কি মনে কর মান নিয়ন্ত্রণ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: আমি মনে করি, মান নিয়ন্ত্রণ জনাব সেলিমের উৎপাদনকারী প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ ।মান নিয়ন্ত্রণে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কি না তা নিশ্চিত করা হয়। তাছাড়া মানের বিচ্যুতি ঘটলে সংশোধনমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়। প্রতিষ্ঠান মান নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বোচ্চ ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত করতে পারে।জনাব সেলিম বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি পণ্য উৎপাদনে সার্বিক মান ব্যবস্থাপনার পাশাপাশি মূল্যায়ন ব্যয় করেন। তাছাড়া তিনি মান নিয়ন্ত্রণের প্রতিটি ক্ষেত্র গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন। এতে ক্রেতা সন্তুষ্টি অর্জিত হয়। ফলে তার প্রতিষ্ঠানের উৎপাদিত বিস্কুটের চাহিদা বাড়তে থাকে ।জনাব সেলিম পূর্ব নির্ধারিত মান অনুযায়ী বিস্কুট উৎপাদিত হচ্ছে কি না। তা পর্যবেক্ষণ করেন। তাছাড়া কোনো কারণে নির্ধারিত মানের বিচ্যুতি ঘটলে তার কারণ খুঁজে বের করেন। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে বিচ্যুতি দূর করেন। এর ফলে মানসম্মত বিস্কুট উৎপাদন করা সম্ভব হয়। এতে ক্রেতারা গুণগত মানসম্পন্ন পণ্য ভোগের সুযোগ পায়। ফলে ক্রেতারা সন্তুষ্ট থাকে এবং তার প্রতিষ্ঠানের বিক্রি বাড়ে। তাই বলা যায়, মান নিয়ন্ত্রণ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর মান নিয়ন্ত্রণ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সফলতার মূল কার…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর