উদ্দীপকের 'অনন্যা পারফিউম লি.' এর উৎপাদন কমে যাওয়া কোন মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদন ব্যবস্থাপনার প্রেক্ষাপট সার্বিক মান ব্যবস্থাপনার সঠিক প্রয়োগের অভাবেই অনন্যা পারফিউম লি. এর উৎপাদন কমে যায়।যে ব্যবস্থাপনায় ক্রেতাসন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে কাজ সম্পাদন করা হয় তাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে। সার্বিক মান ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যই হলো ভোক্তাসন্তুষ্টি অর্জনের লক্ষ্যে উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে কর্মীদের সম্পৃক্তকরণ এবং তার ধারাবাহিকতা বজায় রাখা। সার্বিক মান ব্যবস্থাপনার সাথে তিনটি বিষয় জড়িত; এগুলো হলো ক্রেতাসন্তুষ্টিকরণ, কর্মীদের সম্পৃক্তকরণ এবং মানের ধারাবাহিক উন্নয়ন।উদ্দীপকে 'অনন্যা পারফিউম লি.' বাংলাদেশের একটি বহুল পরিচিত পারফিউম উৎপাদনকারী কোম্পানি। প্রায় ১০ বছর ধরে সুনামের সাথে কোম্পানিটি পারফিউম উৎপাদন ও বিপণন করে আসলেও সম্প্রতি কর্মীদের ধারাবাহিক মান উন্নয়ন ও প্রেষণার অভাবে কোম্পানিটির উৎপাদন অনেকটা কমে গেছে। ফলে বিক্রয়ের পরিমাণও আগের চেয়ে অনেকটা কম। এখানে দেখা যাচ্ছে, উদ্দীপকে কোম্পানিটি তার মান ব্যবস্থাপনায় ক্রেতাসন্তুষ্টির ওপর গুরুত্বারোপ করলেও তারা উৎপাদনকার্যে কর্মীদের প্রেষণার প্রতি গুরুত্ব দেয়নি। আবার পণ্যের ধারাবাহিক মান উন্নয়নের বিষয়েও তারা উদাসীন। তাদের এ ধরনের কাজ সার্বিক মান ব্যবস্থাপনার প্রেক্ষাপটকে উপেক্ষা করে ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'অনন্যা পারফিউম লি.' এর উৎপাদন কমে যাওয়া কোন মান ব্যবস্থা…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর