উদ্দীপকে জনাব রাজিব প্রাথমিক পর্যায়ে কোন ধরনের সংগঠন পরিচালনা করেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রাজিব প্রাথমিক পর্যায়ে একমালিকানা সংগঠন পরিচালনা করেন। একমালিকানা সংগঠনে একজন মালিক থাকেন। এক্ষেত্রে মূলধন সরবরাহ থেকে শুরু করে ব্যবসায় পরিচালনার যাবতীয় কাজ মালিক একাই সম্পাদন করেন। ব্যবসায়ের সমস্ত ঝুঁকি ও মুনাফা মালিক একাই বহন করেন । জনাব রাজিব একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। এক্ষেত্রে ব্যবসায়ে তিনি নিজস্ব মূলধন তা শ্রম ও দক্ষতা প্রয়োগ করেন। তিনি ব্যবসায়টি একাই পরিচালনা করেন। ব্যবসায়ের যাবতীয় সিদ্ধান্ত তিনি একাই নেন। ব্যবসায়ের যাবতীয় ঝুঁকি তিনি একাই বহন করেন। আবার, ব্যবসায়ে মুনাফা অর্জিত হলে তিনি আর্থিকভাবে লাভবান হন। এসব বৈশিষ্ট্য একমালিকানা ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব রাজিব প্রাথমিক পর্যায়ে যে ব্যবসায়টি পরিচালনা করেন সেটি একমালিকানা সংগঠন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রাজিব প্রাথমিক পর্যায়ে কোন ধরনের সংগঠন পরিচালনা করেন?…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর