উদ্দীপকে 'হট বেকারি'দ্রব্য না সেবা উৎপাদন করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'হট বেকারি' দ্রব্য উৎপাদন করছে।দ্রব্য হলো দৃশ্যমান বস্তু, যা ক্রেতাদের অভাব পূরণ করে। এর নির্দিষ্ট আকার-আকৃতি, স্বাদ, গন্ধ ও ওজন আছে। এটিকে আলাদা করে শনাক্ত করা যায়। এটি কেনার আগে মূল্যায়ন করা যায়।'হট বেকারি' মানসম্মত খাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। এটি হরেক রকমের কেক ও মিষ্টি তৈরি ও বিপণন করে। এক্ষেত্রে উৎপাদিত কেক ও মিষ্টি দেখা যায় এবং স্পর্শ করা যায়। এগুলোর নির্দিষ্ট আকার-আকৃতি, স্বাদ ও গন্ধ আছে। মিষ্টি ও কেক আলাদা আলাদা করে শনাক্ত করা যায়। এগুলো ক্রেতাদের খাদ্যের অভাব পূরণ করে। মিষ্টি ও কেকের এ বৈশিষ্ট্যগুলো দ্রব্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে 'হট বেকারি' দ্রব্য উৎপাদন করছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'হট বেকারি'দ্রব্য না সেবা উৎপাদন করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর