“উৎপাদনশীলতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারাই উদ্দীপকের প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতির মূল কারণ।”তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উৎপাদনশীলতার চ্যালেঞ্জ 'দক্ষ কর্মীর অভাব মোকাবিলা করতে না পারাই উদ্দীপকের প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতির মূল কারণ। দক্ষ কর্মী বলতে যারা উৎপাদন কাজ সঠিকভাবে এবং সঠিক সময়ে সম্পাদন করে তাদেরকে বোঝায়। দক্ষ কর্মী থাকলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ে। আবার, দক্ষ কর্মীর অভাবে উৎপাদনশীলতা কমে যায়। এটি প্রতিষ্ঠানের জন্য একটি চ্যালেঞ্জ।উদ্দীপকে 'ক্লাসিক হসপিটাল' আধুনিক প্রযুক্তিনির্ভর একটি চিকিৎসা কেন্দ্র। প্রতিষ্ঠানটিতে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু অভিজ্ঞ ও দক্ষ কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মীর অভাবে গ্রাহকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে।উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে দক্ষ কর্মীর অভাব আছে। অদক্ষ কর্মীরা আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারে না। এতে সুষ্ঠুভাবে রোগীদের রোগ নির্ণয় করা সম্ভব হয় না। কর্মী অদক্ষ হওয়ায় রোগীরা উপযুক্ত চিকিৎসা সেবা পায় না। তাই রোগীরা অন্য কোনো প্রতিযোগী প্রতিষ্ঠানের চিকিৎসা সেবা গ্রহণ করে। ফলে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়। প্রতিষ্ঠানটির কর্মীরা দক্ষ হলে রোগীরা উপযুক্ত স্বাস্থ্য সেবা পেত। এতে গ্রাহকরা সন্তুষ্ট হতো। ফলে, প্রতিষ্ঠানটি সাফল্য লাভ করতে পারতো। তাই বলা যায়, দক্ষ কর্মীর অভাব 'চ্যালেঞ্জটি মোকাবিলা করতে না পারাই প্রতিষ্ঠানটির ক্ষতির কারণ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“উৎপাদনশীলতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারাই উদ্দীপকের প্রতিষ্ঠান…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর